আই নিউজ ডেস্ক
রাজধানীর কৃষি মার্কেটে আগুন, ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
আগুন লাগার প্রায় ছয় ঘণ্টা পরও ধোঁয়া বেরিয়ে আসছে মার্কেটের ভেতর থেকে। ছবি- সংগৃহীত
রাজধানীর ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় তিনশোটিরও বেশি দোকান। শেষরাতের দিকে লাগা আগুনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মার্কেট এলাকা। তিন বাহিনীর সম্মিলিত প্রয়াসে ৬ ঘণ্টাপর নিয়ন্ত্রণে এসেছে এ আগুন। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে এলাকায় পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সরবরাহের জন্য ওয়াসাকে খবর দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।
এর আগে রাত ৩টার দিকে সেখানে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, বৃহস্পতিবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
আইএসপিআর জানায়, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেয় পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরা। এদিকে বিজিবি জানিয়েছে, কৃষি মার্কেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট পাঠানো হয় ঘটনাস্থলে। পরে আরও ১০টি ইউনিট সেখানে যোগ হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























