ঢাকা, শুক্রবার ২৬ জুন ২০২৬,   আষাঢ় ১২ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২২, ৩০ সেপ্টেম্বর ২০২৩

স্বর্ণের দাম কমাল বাজুস 

দেশের বাজারে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। বাজারে প্রতি এক গ্রাম সোনার দাম ৮৪২০ টাকা (গ্রাম ৭২১ টাকা) কমিয়ে বিক্রির জন্য নির্দেশনা দিয়েছেন বাজুস চেয়ারম্যান।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। মূল্য হ্রাসের এই নির্দেশনা আগামীকাল রোববার (১ অক্টোবর) থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

নতুন নির্ধারিত দাম অনুযায়ী এখন থেকে বাজারে সোনা প্রতি ভরি কিনতে পাওয়া যাবে ৯৯ হাজার ২৩৮ টাকায়।

এর আগে, ২৪ আগস্ট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ায় বাজুস। এর ফলে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়ায় ১ লাখ ১ হাজার ২৪৪ টাকায়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়