Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ২ অক্টোবর ২০২৩

এলপিজি গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বাড়ল ৭৯ টাকা 

এলপিজি গ্যাসের অক্টোবর মাসের জন্য নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে সিলিন্ডার প্রতি এলপিজি গ্যাসের দাম ৭৯ টাকা বাড়িয়েছে বিইআরসি। এতে এখন থেকে প্রতি সিলিন্ডারের দাম পড়বে  ১ হাজার ৩৬৩ টাকা। 

আজ সোমবার টিসিবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম সোমবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ৬১ পয়সা সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৯ টাকা ৭৯ পয়সা সমন্বয় করা হয়েছে।

এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬২ টাকা ৫৪ পয়সা সমন্বয় করা হয়েছে।

এর আগে, সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৪০ টাকা থেকে ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়