ঢাকা, শুক্রবার ২৬ জুন ২০২৬,   আষাঢ় ১২ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ৫ অক্টোবর ২০২৩

দেশে সোনার দাম কমে ভরি ৯৭ হাজার টাকা 

একটি স্বর্ণালংকারের দোকান। ছবি- সংগৃহীত

একটি স্বর্ণালংকারের দোকান। ছবি- সংগৃহীত

দেশের বাজারে সাম্প্রতিক কালে পরপর তিন দফা কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমে নতুন দাম হয়েছে ৯৭ হাজার ৪৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে এ দাম কার্যকর করা হবে।

গত ৪ দিন (৩০ সেপ্টেম্বর) আগে দেশের বাজারে দ্বিতীয় দফায় সোনার দাম কমানো হয়েছে। ঐ সময় ভরিপ্রতি ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ৯৮ হাজার ২১১ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে, ২৭ সেপ্টেম্বর সোনার রেকর্ড দাম ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা থেকে ১ হাজার ২৮৪ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করে বাজুস। ফলে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়ায় ৯৯ হাজার ৯৬০ টাকা।

বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির কারণে গত ২৪ আগস্ট দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ায় বাজুস। এর ফলে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়ায় রেকর্ড ১ লাখ ১ হাজার ২৪৪ টাকায়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়