আই নিউজ প্রতিবেদক
নির্বাচন উৎসবমুখর করতে চেষ্টার ঘাটতি থাকবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে আমাদের প্রয়াসের কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের আন্তরিকতায়ও বিন্দুমাত্র ঘাটতি থাকবে না বলে এসময় মন্তব্য করেন তিনি।
আজ শনিবার (৭ অক্টোবর) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে কাজী হাবিবুল আউয়াল বলেন, আপনাদের অভিজ্ঞতাগুলো আমরা শুনতে চাই। নির্বাচনের প্রস্তুতি কতটা সাফল্য হয়েছে। কোনোরকম ঘাটতি রয়েছে কি না। সে বিষয়ে খোলামেলা আপনাদের সঙ্গে আলোচনা করবো।
সিইসি বলেন, আমরা বারবার করে বলেছি যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক বলতে আমরা জানি যে ভোটাররা ব্যাপক সংখ্যায় আসবে।
তিনি আরো বলেন, এরকম বিষয়ে আপনাদের যে দায়িত্ব রয়েছে এবং নেই সেটাও আমরা পরিষ্কারভাবে জানাতে চেষ্টা করবো। আপনাদের যে দায়িত্ব থাকবে সেটা যেন প্রতিপালিত হয়, সে বিষয়ে আমাদের দিক থেকে দৃঢ় নির্দেশনা থাকবে।
মতবিনিময় সভায় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সাবেক নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























