আই নিউজ ডেস্ক
আপডেট: ১৯:১৮, ১১ অক্টোবর ২০২৩
পায়ে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আ. লীগের কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী
প্রটোকল ভেঙে পায়ে হেঁটেই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। ছবি- আই নিউজ
নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দুই দিনের সফরের শেষ দিন বুধবার বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করতে প্রটোকল ভেঙে বাড়ি থেকে আধা কিলোমিটার হেঁটে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। এ সময় উষ্ণ অভ্যর্থনা আর স্লোগান-মিছিলে বঙ্গবন্ধু কন্যাকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য দেন এবং স্থানীয় নেতাকর্মীদের কথা শোনেন।
এর আগে মঙ্গলবার সকালে ছোট বোন শেখ রেহানা ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গণভবন থেকে রওনা হয়ে সড়কপথে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছেন। সেখানে ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে যোগ দেন। এরপর মাওয়া স্টেশন থেকে থেকে রেলযোগে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ১টা ৫৯ মিনিটে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফর সঙ্গীরা। এরপর তিনি ভাঙ্গা ডা. আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জনসভায় বক্তব্য শেষে বিকেলে সাড়ে তিনটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেলা ৪টা ৫৫ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়িতে যান তিনি। সেখানেই মঙ্গলবার রাত কাটান বঙ্গবন্ধুকন্যা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























