ঢাকা, শুক্রবার ২৬ জুন ২০২৬,   আষাঢ় ১২ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০০, ১২ অক্টোবর ২০২৩

ভরিতে ২৩৩৩ টাকা বাড়ল স্বর্ণের দাম 

ছবি- অনলাইন

ছবি- অনলাইন

দেশে মাঝে স্বর্ণের দাম কিছু কমলেও আবার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। ২২ ক্যারটের ভরি প্রতি স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে ৯৯ হাজার ৩৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে সারাদে‌শে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১১ অক্টোবর) বাজুস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

এর আগে, গত ৪ অক্টোবর প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেটের ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়