Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১, ১৯ অক্টোবর ২০২৩
আপডেট: ১৬:৫১, ১৯ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনি নাগরিকদের মৃ ত্যু তে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক শনিবার 

ফিলিস্তিনের গাজাসহ অন্যান্য স্থানে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে আগামী শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করবে সরকার। 

রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। এ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা ফিলিস্তিনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া আগামী শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে অন্তত ৩ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজারের বেশি নারী আছেন। অপরদিকে হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়