Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

মো. কাওছার ইকবাল, ঢাকা থেকে

প্রকাশিত: ১১:০৯, ২১ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনে অমানবিক হা ম লা ও হ ত্যা কা ণ্ডে র প্রতিবাদে মানববন্ধ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

ফিলিস্তিনের উপর ইসরাইলের ব র্ব রো চি ত অমানবিক হা ম লা ও হ ত্যা কা ণ্ডে র প্রতিবাদে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের উদ্যোগে শাহবাগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সামনে ফিলিস্তিনের জনগণ ও সংবেদনশীল স্থাপনার উপর ইজরাইলের বর্বরোচিত, অমানবিক হামলায় অসংখ্য বেসামরিক নিরীহ শিশু ও নাগরিকদের হ ত্যা কা ণ্ডে র প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ।  প্রতিবাদী এ মানববন্ধন কর্মসূচি চলে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

মানবন্ধন কর্মসূচিতে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুস। 

মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহ-সভাপতি অধ্যাপক নিগার চৌধুরী, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সহ-সভাপতি ফকির সিরাজুল ইসলাম ও মিনা মিজানুর রহমান, আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্মসাধারন সম্পাদক আজহারুল হক আজাদ এবং গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন।

প্রতিবাদী এ মানববন্ধনে বক্তারা বলেন, নিরিহ ফিলিস্তিনি জনগণের উপর হামলা, হাসপাতালসহ অন্যান্য সংবেদনশীল স্থাপনায় ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হতে হবে। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। এ ব্যাপারে বিশ্বের মোড়লখ্যত দেশসমূহকে জাতিসংঘের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখতে হবে। 

বক্তারা আরও বলেন, আরব বিশ্বেকে এক হয়ে এ অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে আমেরিকা, ফ্রান্স, বৃটেন ও ইউরোপীয় ইউনিয়নসহ সকলদেশকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। 

মানববন্ধনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানানো হয়।

পৃথিবীর সকল যুদ্ধের বিরুদ্ধে ও অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা জানিয়ে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের শিল্পীরা রবীন্দ্রনাথের বিখ্যাত গান বরিষ ধরা-মাঝে শান্তির বারি/শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী- পরিবেশন করেন। 

সাংগঠনিক সম্পাদক আবুল ফারাহ্ পলাশের সঞ্চালনায় আয়োজনে সূচনা বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। 

মানববন্ধন কর্মসূচিতে বিক্ষুব্ধ সংস্কৃতিস্বজন ও বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের বিভিন্ন দলের শিল্পী ও নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত থেকে এ বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান।

আই নিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়