Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ২৩ অক্টোবর ২০২৩

২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন 

চলতি বছরের মতো আসছে বছরেও (২০২৪ সাল) সরকারিভাবে ২২ দিন ছুটির অনুমোদন দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, প্রতি বছরে শেষের দিকে এসে পরবর্তী বছরের ছুটির তালিকা করা হয়। আগামী বছরের ছুটির তালিকা মন্ত্রিসভা অনুমোদন করেছে।

তিনি বলেন, ২০২৪ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে দুই দিন শুক্রবারে পড়েছে। ধর্মীয় কারণে ঐচ্ছিক ছুটিও থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ২০২৩ সালে ২২ দিন সরকারি ছুটি ছিল। এর মধ্যে আট দিনের ছুটি পড়েছিল শুক্রবার ও শনিবার।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়