আই নিউজ ডেস্ক
বিএনপির হরতালের দিন শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ
আগামীকাল রোববার বিএনপির ডাকা দেশব্যাপী হরতালের বিপরীতে সারাদেশে শান্তি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, খেলা হবে ? খেলা হবে? প্রস্তুত? বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে? সেমিফাইনালে আমরা গেছি। তারপর ফাইনাল নির্বাচনে।
তিনি বলেন, জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে৷ তাদের ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সন্ত্রাসী দল। তারা তাদের পুরোনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে। এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এ অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে কাজ হবে না।
সেতুমন্ত্রী বলেন, আগামীকাল (রোববার) মহানগর, জেলা, থানা ও উপজেলা- সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সঙ্গে সারাদেশে সতর্ক অবস্থান থাকবে। আমরা শান্তি চাই। নির্বাচন, নির্বাচনের আগে ও পরে সবসময় আমরা শান্তি চাই। সামনে সন্ত্রাসীদের সঙ্গে খেলার মতো খেলতে হবে। এদের শিক্ষা দিয়ে দিতে হবে । এই অপরাধীদের স্বভাব আজকে আত্মার মতো পরিস্কার। এদেরকে আর ক্ষমা করা যায় না।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























