Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ২৯ অক্টোবর ২০২৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ডিসি ফারুক হোসেন।

এর আগে রোববার সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিবকে আটক করে ডিবি। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।

(ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পুরনো একাধিক মামলা রয়েছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানো হবে। গতকালকে পুলিশহত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধার ঘটনায় মামলাও হচ্ছে।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়