Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ২৯ অক্টোবর ২০২৩

বিএনপির সংঘর্ষের সময় আহত সাংবাদিকের মৃ ত্যু

বিএনপির সংঘর্ষের সময় আহত হয়ে মারা যাওয়া সাংবাদিক রফিক ভূঁইয়া।

বিএনপির সংঘর্ষের সময় আহত হয়ে মারা যাওয়া সাংবাদিক রফিক ভূঁইয়া।

বিএনপির মহাসমেবেশে সংঘর্ষের সময় আহত এক সাংবাদিক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। নি হ ত সাংবাদিক বিএনপিপন্থি বিএফইউজে'র সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য রফিক ভূঁইয়া আজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। 

মৃ ত্যু র বিষয়টি নিশ্চিত করেছেন বিএফইউজের ওই অংশের নেতা এম আবদুল্লাহ।

সাংবাদিক নেতা এম আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অবিভক্ত বিএফইউজে ও সিইউজের নেতা রফিক ভূঁইয়া ইন্তেকাল করেছেন। শনিবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশাযোগে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুন বাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে পুলিশের টিয়ারগ্যাসের কবলে পড়ে রিক্সা উল্টে ছিটকে পড়েন তিনি। পরে বারডেম হাসপাতালে নিলে ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

স্ট্যাটাসে আরো লিখেন, তার (নি হ ত সাংবাদিক) লাশ শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত দুই ছেলে দেশের পথে রয়েছেন। তারা দেশে ফেরার পর তাকে দাফন করা হবে।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়