ঢাকা, শুক্রবার ২৬ জুন ২০২৬,   আষাঢ় ১২ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ২ নভেম্বর ২০২৩

বিএনপির তালাবদ্ধ অফিসে চিঠি নিয়ে এসে ফিরে গেলেন ইসি প্রতিনিধি

বিএনপির কার্যালয়ে চিঠি দিতে এসে অপেক্ষা করছেন নির্বাচন প্রতিনিধি। পরে কাউকে না পেয়ে ফিরে যান তিনি।

বিএনপির কার্যালয়ে চিঠি দিতে এসে অপেক্ষা করছেন নির্বাচন প্রতিনিধি। পরে কাউকে না পেয়ে ফিরে যান তিনি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি চিঠি নিয়ে আসেন নির্বাচন কমিশনের এক প্রতিনিধি। কিন্তু তালাবদ্ধ বিএনপির কার্যালয়ের কাউকে না পেয়ে প্রায় দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে ফিরে যান ওই প্রতিনিধি। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে মহাসিন নামের ওই প্রতিনিধি চিঠি নিয়ে আসেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ দেখে অপেক্ষা করেন। কেউ চিঠি গ্রহণ করতে না আসায় পরে ফিরে যান ইসির বার্তাবাহক। তার আগে তিনি পল্টন থানার সঙ্গে হোটেল ভিক্টোরিয়ায় বেশ কিছু সময় অবস্থান করেন।

একটি সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতাদের ফোন করেও চিঠি দিতে পারেননি ইসির বার্তাবাহক।

ইসি সূত্র বলছে, বৃহস্পতিবার সকালে কমিশনের এক কর্মকর্তার মাধ্যমে চিঠিটি পাঠানো হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। দুপুর ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ইসির ওই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘাতের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-সহ অনেক নেতাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়