আই নিউজ ডেস্ক
ভারত জিআই সনদ নিলেও টাঙ্গাইলের শাড়ি আমাদের থাকবে
বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ছবি- সংগৃহীত
বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, ভারত ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ নিলেও টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে। বুধবার ( ১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।
টাঙ্গাইলের শাড়ি নিয়ে ভারতও জিআই জার্নাল প্রকাশ করেছে, বাংলাদেশও করেছে। দুটি দেশে জিআই থাকতে পারে না। সরকারের এ ব্যাপারে আপিলের পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা রাতের বেলায় যখন আমরা অনলাইনে পেয়েছি, পরের দিন ফার্স্ট আওয়ারে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়-অধিদফতরকে নিয়ে বসেছি। ভারতের পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রণালয় যে জার্নালটি প্রকাশ করেছিল, আমাদের কর্মতৎপরতার কারণে ঐদিন সন্ধ্যার পরে সরিয়ে নিয়েছে।
জাহাঙ্গীর কবির নানক আশ্বাস দিয়ে বলেন, আসলে আমাদের এটি আগেই নেয়া উচিত ছিল। আমরা নিতে পারিনি। আমাদের যেমন নেয়া উচিত ছিল, জেলা প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা নিতে পারেননি।
তিনি বলেন, এখন যেখানে যে ব্যবস্থা নেয়া দরকার আমরা নিচ্ছি। এটি প্রতিষ্ঠার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার আমরা করবো।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























