বড়লেখায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা
মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপী তথ্য অধিকার আইন- ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার উপজেলা প্রশাসন ও বড়লেখা তথ্য কমিশন এই কর্মশালার আয়োজন করেছে। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ইউপি সচিববৃন্দ, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
২২:১২ ৩০ মার্চ, ২০২২
ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলে আনন্দমঠ শুক্রবার, থাকছে যেসব চমক
মৌলভীবাজার ঐতিহ্যবাহী দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ৪০ বর্ষপূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (১ এপ্রিল)। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব আনন্দমঠে চমক রয়েছে সংগীত শিল্পী মিলা, শাফিন আহমেদ, দাগ ব্যান্ড, তসিবাহ, ব্যাচেলর পয়েন্টর কাবিলা, আবু ভাই, মীরআক্কেলের জনপ্রিয় পাভেলের পরিবেশনা।
১৯:০৩ ৩০ মার্চ, ২০২২
কাউন্সিলর নাহিদ হোসেনের মায়ের মৃত্যু
এদিকে জেবুন্নেছা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মেয়র ফজলুর রহমানসহ পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীগণ।
১৬:৫৬ ৩০ মার্চ, ২০২২
পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল ৫টায় পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
১৫:৪৫ ৩০ মার্চ, ২০২২
পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরা হলো না জাহিদুলের
পাসপোর্ট নিতে বড়লেখা থেকে মোটরসাইকেল চালিয়ে মৌলভীবাজারে এসেছিলেন বড়লেখা উপজেলার করমপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম (২৪)। আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট পেলেও জীবিত বাড়ি ফেরা হয়নি তার। ফিরেছেন লাশ হয়ে। পথেই এক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।
১৫:১৫ ৩০ মার্চ, ২০২২
স্বাধীনতা দিবস এমসিডিসি কাপে চ্যাম্পিয়ন উই আর ক্রিক লাভার
স্বাধীনতা দিবস এমসিডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফ্রেন্ডস চ্যালেঞ্জার্সকে ১৫ রানে হারিয়ে ১ম বারের মতো চ্যাম্পিয়ন হলো উই আর ক্রিক লাভার।
১১:৩৭ ৩০ মার্চ, ২০২২
কমলগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরন সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসান ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে এ জনঅবহিতকরন সভা হয়।
১৯:২৩ ২৯ মার্চ, ২০২২
মৌলভীবাজার শহরে দিনদুপুরে শিক্ষিকার টাকা-স্বর্ণালংকার ছিনতাই
মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় দিনদুপুরে শিক্ষিকার টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে সদর মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
১৫:৩১ ২৯ মার্চ, ২০২২
মৌলভীবাজারে ২ দিনব্যাপী যাত্রা উৎসব শুরু মঙ্গলবার
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ যাত্রা উৎসব-২০২২। শহরের পৌর জনমিলনে কেন্দ্রে ২৯ ও ৩০ মার্চ সন্ধ্যা ৭ টায় উৎসবের যাত্রাপালাগুলো অনুষ্ঠিত হবে।
১৩:১৪ ২৯ মার্চ, ২০২২
ঘরগিন্নিকে অবমুক্ত করা হলো লাউয়াছড়ায়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া ঘরগিন্নি সাপকে অবমুক্ত করা হলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে।
১২:০৪ ২৯ মার্চ, ২০২২
শ্রীমঙ্গলে ছাত্র ইউনিয়নের বই প্রদর্শনীতে ভারতের দীপ্সিতা ধর ও ঐশী
শ্রীমঙ্গল পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত স্বাধীনতা বইমেলার শেষদিনে ভারত ও বাংলাদেশের প্রগতিশীল ছাত্রনেতারা ছাত্র ইউনিয়নের বই প্রদর্শনীতে প্রদর্শন করে ভূয়সী প্রশংসা করে বলেছেন ছাত্র ইউনিয়নের পাঠ অভ্যাসের ধারা ব্যাপক হারে ছাত্র সমাজে ছড়িয়ে দিতে কাজ করে যেতে হবে।
০০:২৯ ২৯ মার্চ, ২০২২
স্বাধীনতা দিবস উপলক্ষে এম মছলন মিয়া কেজি এন্ড হাই স্কুলে উৎসব আমেজ
স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান মালায় মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দপুরবাজারের এম মছলন মিয়া কে. জি এন্ড হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ২৭ মার্চ আনন্দ উৎসবে মেতে ওঠেছিলেন। ক্রীড়ানুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের উৎসবমুখর পরিবেশে মিলন মেলার অবসান ঘটে।
০০:০৬ ২৯ মার্চ, ২০২২
মৌলভীবাজার শহরকে ফুটপাত দখলমুক্ত করতে মাঠে এসপি ও মেয়র
মৌলভীবাজার শহরের ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছে জেলা পুলিশ ও মৌলভীবাজার পৌরসভা। সোমবার (২৮ মার্চ) শহরের কুসুমবাগ এলাকা, এসআর প্লাজা, সেন্ট্রাল রোড, পশ্চিমবাজার এবং চৌমোহনা পয়েন্টে অভিযানে নামেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এবং মেয়র ফজলুর রহমানে নেতৃত্বে পুলিশ ও পৌরসভা টিম।
২০:৩৭ ২৮ মার্চ, ২০২২
মৌলভীবাজারে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদ্বোধন
মৌলভীবাজারে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২২ উদ্বোধন করা হয়েছে। স্মার্ট ফোনে আসক্তি, পড়াশোনায় ক্ষতি - এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২৮ মার্চ) এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়।
১৯:৪৩ ২৮ মার্চ, ২০২২
কমলগঞ্জে বিশেষ উঠান বৈঠক
উঠান বৈঠকে উপস্থিত আশ্রায়ন আবাসিক এলাকার ৫০ জন নারীর উদ্দেশ্যে বক্তারা বাংলাদেশ সরকার প্রদত্ত নারীদের বিভিন্ন অধিকার, সুযোগে সুবিধা, চাকুরির আবেদন করতে সেবা, স্বাস্থ্য ও স্যানিটেশন সেবা, শিক্ষা সেবাসহ বিভিন্ন সেবা কিভাবে গ্রহন করা যায় তা নিয়ে অবহিত করা হয়।
১৭:৪৩ ২৮ মার্চ, ২০২২
রাজনগরে স্বাক্ষরতা প্রকল্পের পাঠদান না করে বেতন তোলার চেষ্টা
২০২০ সালের ডিসেম্বরে এই প্রকল্পের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে সাময়িক স্থগিত রাখা হয় কার্যক্রম। গত বছরের ডিসেম্বরে আবারো কার্যক্রম শুরু করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নে ৩২০ টি কেন্দ্র দুই শিফটে ৩২০ জন পুরুষ ও ৩২০ জন নারী শিক্ষক পাঠদান কার্যক্রম চালানোর কথা। মাসে প্রত্যেক শিক্ষকের বেতন ধরা হয়েছে ২ হাজার ৪০০ টাকা। এছাড়া সুপারভাইজার পদে ১৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে। রাজনগর উপজেলায় চলতি বছরের জুন মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
১৭:১১ ২৮ মার্চ, ২০২২
মৌলভীবাজারে ৬ নারী বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
‘চেষ্টা’ নামের এই সংগঠনটি "মানবতার পক্ষে আমরা” এই শ্লোগানকে সামনে রেখে এসব বীরনারীদের পাশে দাড়িয়েছে। বিগত দশ বছর ধরে সংগঠনটি নিজস্ব অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় বীরনারীদের জন্য কাজ করছে। তবে এখনো অনেক বীর নারী তালিকার বাহিরে রয়েছেন। তাদের খুঁজে বের করে যথাযথ সম্মান দেয়ার দাবী জানান তারা।
১৬:৫২ ২৮ মার্চ, ২০২২
মৌলভীবাজারে বাম জোটের হরতাল
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে মৌলভীবাজারে দফায় দফায় বিক্ষোভ মিছিল এবং সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা।
১৪:১৩ ২৮ মার্চ, ২০২২
কমলগঞ্জে আম্বিয়া কেজি স্কুলে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কমলগঞ্জ উপজেলা সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার দুপুর ১২টায় স্কুল প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
২৩:৫৬ ২৭ মার্চ, ২০২২
আগুন নেভানোর কৌশল শেখালো ৯ বছরের শিশু আলিয়া
মৌলভীবাজারে ফায়ার সার্ভিসের মহড়ায় অংশ নেয় দা ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নয় বছর বয়সী ছোট তাসফিয়া আলিয়া। একের পর এক আগুন নিভানোর নানা কৌশল দেখায় আলিয়া। বাসা বাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে বালতি দিয়ে আগুনে নেভাতে হয়, কিভাবে খালি হতে আগুন নেভাতে হয় সেই সহজ কৌশল দেখায় আলিয়া।
২২:৫০ ২৭ মার্চ, ২০২২
হাফিজা খাতুন বালিকা স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২২:১৩ ২৭ মার্চ, ২০২২
চা কন্যা স্কুুল শিক্ষিকা ঝর্ণা কুর্মীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নারী চা শ্রমিক, চা ছাত্র যুব পরিষদ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সহমত পোষণ করেন বাংলাদেশ চা বাগান কর্মচারি পরিষদ নেতৃবৃন্দরা।
২১:২৭ ২৭ মার্চ, ২০২২
শ্রীমঙ্গলে চা বাগানে রঙের উৎসব ‘ফাগুয়া’
ভাষা ও স্ংস্কৃতিতে একেকটি চা বাগান যেন একেকটি দেশ। তবে ফাল্গুনের ‘ফাগুয়াথ উৎসবে এসে সবাই এক হয়ে তারা মেতে ওঠে রঙের উৎসবে। দরিদ্র তবে পরিশ্রমী চা জনগোষ্ঠির ফাগুয়াকে আরো রঙিন করে তোলতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফাগুয়া উৎসবের আয়োজন করে ফাগুয়া উৎসব উদযাপন পরিষদ। চা জনগোষ্ঠি থেকে জনপ্রতিনিধি সহ সমাজের অন্যান্য ক্ষেত্রে নেতৃত্বে ওঠে আসা ব্যক্তিদের সম্মেলনে শ্রীমঙ্গল শহরের অদূরে ফুলছড়া চা বাগানের মাঠে আয়োজন করা হয় এই ফাগুয়া উৎসবের।
২০:১৫ ২৭ মার্চ, ২০২২
রাজনগরে মৌমাছির কামড়ে শিশুসহ ১২ জন আহত
মৌলভীবাজারের রাজনগরে মৌমাছির কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১ জন রাজনগর হাসপাতালে ভর্তি ও ১ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকীরা বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শনিবার (২৬ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাঠানটুলা গ্রামে এ ঘটনা ঘটে।
১৭:৫০ ২৭ মার্চ, ২০২২
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- জেলার আলোকিত মানুষদের খোঁজখবর
গবেষক আহমদ সিরাজের বিদ্যালয় পরিদর্শনে শিক্ষাবিদ অধ্যক্ষ সাইয়্যিদ মুজিব



































