মৌলভীবাজারে শুরু হচ্ছে মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট
মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি (এমসিডিসি) প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। এতে সদর উপজেলার ২৪ টি দল অংশগ্রহণ করবে।
২০:০৪ ১২ নভেম্বর, ২০২১
কমলগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ডা. আব্দুল মতিন ও কোহিনুর বেগম ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৫:৩৫ ১২ নভেম্বর, ২০২১
কামালপুর ইউনিয়ন পরিষদে সূচনা কর্মসূচির সমাপনী সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সূচনা কনসোটিয়ামের সহযোগিতায় অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪:৫২ ১২ নভেম্বর, ২০২১
কমলগঞ্জে আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের রানীরবাজারে আগুন লেগে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
১১:৩৩ ১২ নভেম্বর, ২০২১
মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কমিটি পরিচিতি সভা ও সমাবেশ
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার ছাত্র সমাবেশ ও ৬ষ্ঠ জেলা কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২:৩৮ ১১ নভেম্বর, ২০২১
জুড়ী ইউপি নির্বাচন : বিজয়ী এক নৌকা, চার ঘোড়া
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ ইউনিয়নের ৪ টিতেই জয় পেয়েছেন ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থীরা, বাকি একজন নৌকার প্রার্থী। জেনে নিন মৌলভীবাজার জেলার জুড়ীর ইউনিয়ন নির্বাচনে বিজয়ী হলেন যারা-
২২:২০ ১১ নভেম্বর, ২০২১
মৌলভীবাজারে যুবলীগের রঙিন শোভাযাত্রা
কেককাটা, আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ।
২১:৪৭ ১১ নভেম্বর, ২০২১
কুলাউড়ায় বোনের ইভটিজিংয়ের প্রতিবাদ করে হামলার শিকার ভাই
বোনের ইভটিজিংয়ের প্রতিবাদ করে হামলার শিকার হয় মৌলভীবাজারের কুলাউড়ার ৮ম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান (১৬)। এই ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও প্রধান আসামীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ২টায় উপজেলার রাউৎগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
২১:০০ ১১ নভেম্বর, ২০২১
পশ্চিমজুড়ী ইউনিয়নে বিজয়ী বিদ্রোহী প্রার্থী আনফর আলী
দ্বিতীয় ধাপে মৌলভীবাজার জেলার জুড়ীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পশ্চিমজুড়ী ইউনিয়নে নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনফর আলী। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন।
২০:১৮ ১১ নভেম্বর, ২০২১
বড়লেখায় ২ ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন প্রত্যাহার
মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ২ চেয়ারম্যান প্রার্থী ও ৩ সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
১৯:১১ ১১ নভেম্বর, ২০২১
জুড়ীতে ভোটের আগের রাতেই ব্যালটে সিল
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটের আগের রাতে ৩৫০টি ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।
১৫:৪২ ১১ নভেম্বর, ২০২১
জুড়ীর ৫ ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ
দ্বিতীয় ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর)। এ ধাপে মৌলভীবাজার জেলার শুধুমাত্র জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। জুড়ীর ৫ ইউনিয়নে চলছে শান্তিপূর্ণ নির্বাচন। সরেজমিনে দেখা যায়, পুরুষ ভোটারদের থেকে নারী ভোটারদের উপস্থিতি বেশি ভোটকেন্দ্রে।
১১:২৮ ১১ নভেম্বর, ২০২১
কমলগঞ্জে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট
মৌলভীবাজারের কমলগঞ্জে চালু হচ্ছে বাংলাদেশ ভারত প্রস্তাবিত সীমান্ত হাট (বর্ডার হাট)। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তে কমলপুরস্থ টাউন হলে ভারত বাংলাদেশ বর্ডার হাটের জায়গা নির্বাচনের যৌথসভা অনুষ্ঠিত হয়।
২১:৫০ ১০ নভেম্বর, ২০২১
তিন বছরে শেষ হলো লাঘাটা নদী পুনঃখনন কাজ
কমলগঞ্জের নিম্নাঞ্চল এলাকার কৃষকদের বহুল আকাঙ্খিত লাঘাটা নদী পুনঃখননের কাজ তিন বছরে সম্পন্ন হয়েছে। খনন কাজের পর নদীর বাঁধের উপর রোপিত হয়েছে গাছের চারা। বন্যা ও জলাবদ্ধতা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষকরা। তবে লাঘাটা নদীতে পতিত ছড়া ও খালের মুখে কালভার্ট না থাকায় স্থাপিত পাইপ পানির প্রবল স্রোতে ডেবে যাচ্ছে। এতে নদীর বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে।
২১:৪০ ১০ নভেম্বর, ২০২১
মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের যেসব ইউপিতে ভোট ২৩ ডিসেম্বর
চতুর্থ ধাপে ৮৪০ ইউনিয়ন পরিষদে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর এসব ইউপিতে ভোট হবে। মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের যেসব ইউনিয়ন পরিষদে ২৩ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে সেগুলো হলো:
১৮:৪৪ ১০ নভেম্বর, ২০২১
জুড়ীতে নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড
দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
১৭:০৯ ১০ নভেম্বর, ২০২১
মৌলভীবাজারের কৃতি সন্তান সৈয়দ মোয়াজ্জেম আলী পদ্মভূষণ পুরস্কারে ভূষিত
মৌলভীবাজারের কৃতি সন্তান, সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়।
১৬:৪৭ ১০ নভেম্বর, ২০২১
কমলগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড ক্যাম্পেইন
মৌলভীবাজারের কমলগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড ক্যাম্পেইন আয়োজন করেছে সবুজ বাংলা আইডিয়াল ক্লাব নামের একটি সামাজিক সংগঠন।
১৬:২৬ ১০ নভেম্বর, ২০২১
কুলাউড়ায় হিন্দু-মুসলিম সমন্বয়ে হবে আগামী দুর্গাপূজার কমিটি
দুর্গাপূজার আগে তৈরি হবে ১৫ সদস্যের কমিটি, তাঁর মধ্যে ১০ জন মুসলিম ৫ জন হিন্দু। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে কর্মধা কাঠালতলি বাজারের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর হলরুমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৪:০৮ ১০ নভেম্বর, ২০২১
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি চালকের মৃত্যু, উত্তেজিত স্বজনদের হামলা
মৌলভীবাজারে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাঁচাতে সিএনজি ও ট্রাক দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হন, তাদের মধ্যে সিএনজিচালক আকতার মিয়া মারা যান রাতে। আকতার মিয়ার মৃত্যুর খবর পেয়ে তাঁর স্বজনরা ট্রাকমালিক কানু দেবের ওপর হামলা চালিয়েছে।
১২:৫৮ ১০ নভেম্বর, ২০২১
আদালতে আত্মসমর্পণ করলেন নাজমুল হত্যা মামলার আসামি
মৌলভীবাজারের কমলগঞ্জে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যবসায়ী নাজমুল হাসান হত্যা মামলায় এসেছে চাঞ্চল্যকর মোড়। এই হত্যা মামলার এজহারভুক্ত আসামি তাহির আহমদ তারেক (৪০) আদালতে আত্মসমর্পণ করেছেন।
২১:০৫ ০৯ নভেম্বর, ২০২১
মৌলভীবাজারে জন্ম নিবন্ধন নাগরিক অধিকার শীর্ষক কমিউনিটি সংলাপ
মৌলভীবাজারের রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম-এর আয়োজনে জন্ম নিবন্ধন নাগরিক অধিকার শীর্ষক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) একাটুনা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।
২০:৩৭ ০৯ নভেম্বর, ২০২১
বড়লেখায় সূচনার উপকারভোগীদের নিয়ে সমাবেশ
মৌলভীবাজারের বড়লেখায় সূচনার উপকারভোগীদের সর্বোত্তম অনুশীলন সমূহের প্রদর্শন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নে পূর্ব মাইজগ্রামের একটি বাড়িতে এই সমাবেশ হয়েছে।
২০:১৮ ০৯ নভেম্বর, ২০২১
বড়লেখায় আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো নারীর লাশ
মৌলভীবাজারের বড়লেখায় দাফনের প্রায় ৯ মাস পর আদালতের নির্দেশে হাজেরা বেগম (৮৫) নামে এক নারীর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে ওই নারীর লাশ কবর থেকে তোলা হয়। পরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
১৮:৪৩ ০৯ নভেম্বর, ২০২১
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- বালিগাঁও বিজয় উৎসব, দুই দিনব্যপী লোকজ মেলা









































