ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:০৫, ৯ নভেম্বর ২০২১
আপডেট: ২১:২০, ৯ নভেম্বর ২০২১

আদালতে আত্মসমর্পণ করলেন নাজমুল হত্যা মামলার আসামি

এজহারভুক্ত আসামি তাহির আহমদ তারেক (৪০) ও নিহত ব্যবসায়ী নেতা নাজমুল হাসান (ডানে)।

এজহারভুক্ত আসামি তাহির আহমদ তারেক (৪০) ও নিহত ব্যবসায়ী নেতা নাজমুল হাসান (ডানে)।

মৌলভীবাজারের কমলগঞ্জে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যবসায়ী নাজমুল হাসান হত্যা মামলায় এসেছে চাঞ্চল্যকর মোড়। এই হত্যা মামলার এজহারভুক্ত আসামি তাহির আহমদ তারেক (৪০) আদালতে আত্মসমর্পণ করেছেন।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে আসামি তাহির আহমদ তারেক উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। আদালত তাকে জেলহাজতে পাঠান।

এর আগে গত রোববার (৭ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র‌্যাবের সাথে ন্দুকযুদ্ধে নাজমুল হত্যা মামলার দুই এজহারভুক্ত আসামি নিহত হন। নিহতরা হলেন- মামলার ৩ নম্বর আসামি তোফায়েল আহমদ ও ৮ নম্বর আসামি শহিদ মিয়া।

র‍্যাবের বন্দুকযুদ্ধে নিহত তোফায়েল আহমদ ও শহিদ মিয়া।

র‍্যাবের বন্দুকযুদ্ধে নিহত তোফায়েল আহমদ ও শহিদ মিয়া।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২টার দিকে চৈত্রঘাট বাজারে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী নাজমুল হাসানকে। পরে হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৩১ অক্টোবর দুপুরে কমলগঞ্জের চৈত্রঘাট বাজারে মাইক্রোবাস থেকে নেমে ৯-১০ জনের সংঘবদ্ধ দল হামলা করে ব্যবসায়ী নাজমুল হাসানের উপর। এসময় তারা নাজমুল হাসানকে এলোপাতারি কুপিয়ে জখম করে ফেলে যায়।

ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঐদিন রাতে নাজমুল মারা যান। নিহত নাজমুল কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুস মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহত ব্যবসায়ী নাজমুলের বড় ভাই শামছু মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় রাসেল, মাসুদ, তফজ্জুল ও তোফায়েলের নাম উল্লেখ করে মোট ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর র‍্যাব ও পুলিশের হাতে এখন পর্যন্ত আটজন গ্রেফতার হয়েছেন।  

আইনিউজ/এসডি

কমলগঞ্জে নাজমুল হত্যা : র‍্যাবের হাতে সিলেট ও যাত্রাবাড়িতে গ্রেফতার ৪

কমলগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি বিদেশ পালানোর সময় গ্রেফতার

মৃত্যুর আগে হামলাকারীদের নাম বলে গেলেন কমলগঞ্জের নাজমুল

কমলগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা : সিসিটিভি ফুটেজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়