ঢাকা, বুধবার ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৩ ১৪৩৩


মৌলভীবাজারে একাধিক মামলার আসামি বজলু ডাকাত গ্রেফতার

মৌলভীবাজারে একাধিক মামলার আসামি বজলু ডাকাত গ্রেফতার

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বজলুর রহমান (৩২) নামের এক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ডাকাত বজলুর রহমান সদর উপজেলার বিন্নি গ্রামের মৃত নামদার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

১১:৪৮ ১৭ নভেম্বর, ২০২১

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কানির্ভাল ২০২২’, রেজিস্ট্রেশন চলছে

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কানির্ভাল ২০২২’, রেজিস্ট্রেশন চলছে

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে চলেছে ‘কানির্ভাল ২০২২’। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হবে। 

২২:৫৮ ১৬ নভেম্বর, ২০২১

বড়লেখায় দুটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা 

বড়লেখায় দুটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা 

মৌলভীবাজারের বড়লেখায় দুটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে হাসপাতাল এলাকায় এই অভিযান চালানো হয়।

২১:৫৩ ১৬ নভেম্বর, ২০২১

‘আমরা অসচ্ছ্বল শ্রমিকরা পাইলাম না, বাবুরা কেমনে টাকার চেক পাইলো?’

‘আমরা অসচ্ছ্বল শ্রমিকরা পাইলাম না, বাবুরা কেমনে টাকার চেক পাইলো?’

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে অস্বচ্ছল চা শ্রমিকদের ভাতায় স্বচ্ছল কর্মচারীদের নাম থাকার অভিযোগে ২৭টি চেক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসায় এসব চেক জব্দ করা হয়।

২০:১৮ ১৬ নভেম্বর, ২০২১

দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির লিফলেট বিতরণ

দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির লিফলেট বিতরণ

সারাদেশে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে মৌলভীবাজারে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একইসাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯:২৩ ১৬ নভেম্বর, ২০২১

বড়লেখায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

বড়লেখায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক গৃহবধূকে (৩১) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই গৃহবধূ থানায় মামলা করেছেন। মামলার পরই পুলিশ অভিযুক্ত আব্দুল কাদির বাবুলকে (৪৫) গ্রেফতার করেছে। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগের দিন রোববার (১৪ নভেম্বর) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত বাবুল বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।

১৮:৫৭ ১৬ নভেম্বর, ২০২১

চলন্ত বাসে শাবি শিক্ষার্থীকে যৌন হেনস্তা

চলন্ত বাসে শাবি শিক্ষার্থীকে যৌন হেনস্তা

চট্টগ্রাম থেকে সুনামগঞ্জগামী দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর পাশের সীটে বসা সহযাত্রীর বিরুদ্ধে অশ্লীল যৌন আচরণ ও পর্নোগ্রাফি ভিডিও চালনার অভিযোগে পাওয়া গেছে। অভিযুক্ত যুবককে আটক করেছে মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে থানা পুলিশ।

১৭:১০ ১৬ নভেম্বর, ২০২১

মৌলভীবাজার সদর ইউপি নির্বাচন: নৌকার মাঝি হতে চান ৪৬ জন

মৌলভীবাজার সদর ইউপি নির্বাচন: নৌকার মাঝি হতে চান ৪৬ জন

মৌলভীবাজার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয়ভাবে ৪৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেন্দ্রের কাছে তাদের সবার নামই পাঠানো হয়েছে। 

২৩:৫৫ ১৫ নভেম্বর, ২০২১

দাখিল পরীক্ষা : কুলাউড়ায় প্রশ্নপত্র দিতে বিলম্বের অভিযোগ

দাখিল পরীক্ষা : কুলাউড়ায় প্রশ্নপত্র দিতে বিলম্বের অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়ায় দাখিল পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র দিতে ২৩ মিনিট বিলম্বের অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার মনসুর মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ঘটেছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীরা একই উপজেলার শ্রীপুর জালালীয়া মাদ্রাসার শিক্ষাথী ও দাখিল পরিক্ষার্থী। 

২২:৩২ ১৫ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারে কমিউনিউটি ক্লিনিক উন্নয়নে করণীয় শীর্ষক পলিসি সংলাপ

মৌলভীবাজারে কমিউনিউটি ক্লিনিক উন্নয়নে করণীয় শীর্ষক পলিসি সংলাপ

মৌলভীবাজারে কমিনিউটি ক্লিনিক বাস্তবতা,সমস্যা,সম্ভাবনা ও সেবার মান উন্নয়ন করনীয় শীর্ষক পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দিনব্যাপি জেলা পলিসি ফোরাম এর আয়োজনে এবং পি ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপীয় ই্উনিয়ন, বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়।

২০:৫৭ ১৫ নভেম্বর, ২০২১

গ্রীণ স্টার ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন

গ্রীণ স্টার ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন

মৌলভীবাজারের তরুণ ক্রিকেটারদের সংগঠন ‘গ্রীণ স্টার ক্লাবের’ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও জার্সি উন্মোচন করা হয়েছে। 

২২:৩১ ১৪ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারে গারোদের ওয়ানগালা উৎসব

মৌলভীবাজারে গারোদের ওয়ানগালা উৎসব

গারোদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ওয়ানগালা। ‘ওয়ানা’ শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্যসামগ্রী আর ‘গালা’ অর্থ উৎসর্গ করা। দেবদেবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও মনোবাসনার নানা নিবেদন হয় এ উৎসবে। সাধারণত বর্ষার শেষে ও শীতের আগে নতুন ফসল তোলার পর এ উৎসবের আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এবারও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া (গারো লাইন) মাঠে শ্রীচুক আচিক আসং নকমা এসোসিয়েশন ও শ্রীচুক গারো যুব সংগঠনের আয়োজনে। এতে অংশ নেয় মৌলভীবাজার ও হবিগঞ্জের গারো সম্প্রদায়।

২১:১০ ১৪ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগ : বাছাই প্রক্রিয়া শুরু

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগ : বাছাই প্রক্রিয়া শুরু

মৌলভীবাজার জেলা পুলিশ লাইনস মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে আজ রবিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বাছাই শুরু হয়।

১৮:২৬ ১৪ নভেম্বর, ২০২১

কারাগারে দাখিল পরীক্ষা দিচ্ছেন মাদ্রাসা ছাত্র

কারাগারে দাখিল পরীক্ষা দিচ্ছেন মাদ্রাসা ছাত্র

রোববার (১৪ নভেম্বর) থেকে সারাদেশে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। সকল শিক্ষার্থী দেশের নির্দিষ্ট বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্র থেকে পরীক্ষা দিলেও মৌলভীবাজারে তিন শিক্ষার্থীর বেলায় তা ব্যতিক্রম, তাদের পরীক্ষা দিতে হচ্ছে কারাগারে বসে।   

১৬:৫৮ ১৪ নভেম্বর, ২০২১

এক্স রোটারেক্টরস গ্রুপ অব মৌলভীবাজারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এক্স রোটারেক্টরস গ্রুপ অব মৌলভীবাজারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের এক্স রোটার‍্যাক্টসদের মতবিনিময় এবং এক্স রোটার‍্যাক্টস এমদাদ আহমদ খানের যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

১৩:৫৪ ১৪ নভেম্বর, ২০২১

বিড়াল ভেবে ঘরে আনলেন মেছো বাঘের ছানা!

বিড়াল ভেবে ঘরে আনলেন মেছো বাঘের ছানা!

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিবা রানী কর বাড়ির কাছে একটি পরিত্যক্ত টয়লেটের কাছে ৩টি মেছোবিড়াল (স্থানীয়রা মেছোবাঘ বলে) দেখতে পান। তিনি বিড়াল ভেবে ছানা ৩টিকে নিয়ে আসেন ঘরে। কিন্তু দুধ খাওয়াতে গেলে ছানাগুলো খেতে রাজি হয়নি।

২৩:৩২ ১৩ নভেম্বর, ২০২১

মৌলভীবাজার : পুলিশ কনস্টেবল নিয়োগ, প্রস্তুতি কমিটির সভা

মৌলভীবাজার : পুলিশ কনস্টেবল নিয়োগ, প্রস্তুতি কমিটির সভা

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আইনিউজকে বলেন, যারা নিয়োগ পেতে চান সেসব পরীক্ষার্থী ও অভিভাবক  সকলকে এবং সকল সচেতন নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ; তারা অবশ্যই মাথায় রাখবেন যে, পুলিশ কনস্টেলল নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছতা ও শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে অনুষ্ঠিত হবে।

২১:০০ ১৩ নভেম্বর, ২০২১

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে মৌলভীবাজারের ২ শিক্ষার্থী

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে মৌলভীবাজারের ২ শিক্ষার্থী

মৌলভীবাজার জেলা কারাগার থেকে কমলগঞ্জ উপজেলার দুই শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে।

২০:৩৮ ১৩ নভেম্বর, ২০২১

তৃণমূল ক্রিকেট উন্নয়নে এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

তৃণমূল ক্রিকেট উন্নয়নে এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

তৃণমূল থেকে মেধাবী ও দক্ষ ক্রিকেটার তুলে আনার উদ্দেশ্যে জেলা সদরের ১২ ইউনিয়ন ও পৌর দলসহ মোট ২৪ দল নিয়ে মৌলভীবাজারে প্রথমবারের মতো শুরু হলো ‘‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’’।

১৬:৪০ ১৩ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা শুরু

মৌলভীবাজারে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা শুরু

মৌলভীবাজারে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতা শুরু হয়েছে। 

১৬:১৮ ১৩ নভেম্বর, ২০২১

মৌলভীবাজার রেড ক্রিসেন্ট : বেসিক ফাস্ট এইড ট্রেনিং শুরু

মৌলভীবাজার রেড ক্রিসেন্ট : বেসিক ফাস্ট এইড ট্রেনিং শুরু

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের তিন দিনব্যাপী ‘বেসিক ফাস্ট এইড ট্রেনিং’ শুরু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) থেকে সোমবার (১৫ নভেম্বর) পর্যন্ত এই ট্রেনিং চলবে। 

১৫:১৮ ১৩ নভেম্বর, ২০২১

কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা : পাড়ায় পাড়ায় উৎসবের প্রস্তুতি

কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা : পাড়ায় পাড়ায় উৎসবের প্রস্তুতি

বৃহত্তর সিলেটের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অন্যতম মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা আগামী শুক্রবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুমুল হৈচৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে হিন্দু ধর্মের অবতার পুরুষ শ্রীকৃষ্ণ ও তার সখি রাধার লীলাকে ঘিরে এ দিন পালিত হবে।

১২:০৮ ১৩ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারে মাসব্যাপী পুনাক বাণিজ্য মেলা শুরু

মৌলভীবাজারে মাসব্যাপী পুনাক বাণিজ্য মেলা শুরু

মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে মাসব্যাপী পুনাক বাণিজ্য মেলা শুরু হয়েছে। 

২২:৫৯ ১২ নভেম্বর, ২০২১

বড়লেখায় ৪৩ চেয়ারম্যান ও ৪৫১ জন সদস্যপ্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

বড়লেখায় ৪৩ চেয়ারম্যান ও ৪৫১ জন সদস্যপ্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৫১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

২০:১৫ ১২ নভেম্বর, ২০২১

এই বিভাগের জনপ্রিয়
TEA VILLA Luxury Resort
সর্বশেষ
জনপ্রিয়