মৌলভীবাজার প্রতিনিধি
তৃণমূল ক্রিকেট উন্নয়নে এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
তৃণমূল থেকে মেধাবী ও দক্ষ ক্রিকেটার তুলে আনার উদ্দেশ্যে জেলা সদরের ১২ ইউনিয়ন ও পৌর দলসহ মোট ২৪ দল নিয়ে মৌলভীবাজারে প্রথমবারের মতো শুরু হলো ‘‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’’।
শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে উদ্বোধন হয় এ টুর্নামেন্টের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়ের মো. ফারুক আহমদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, কোয়াব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান আহমদ জাবেদ, আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক খয়রুজ্জামান শ্যামল, জেলা ক্রিকেট কোচ (বিসিবি) রাসেল আহমদসহ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল-বুসাইরি পারফিউম এর সত্ত্বাধিকারী আসাদ সামাদ।

সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, আজকের এই খেলা উদ্বোধনের মধ্য দিয়ে আমরা যে নতুন যাত্রা পথে উপনীত হয়েছি তা অবশ্যই তৃনমূল কেন্দ্রীক। মাস ব্যাপি টি-২০ ফরম্যটের এই টুর্নামেন্টে প্রতিদিন দুটো করে খেলা অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মধ্য দিয়ে MCDC গ্রাম-গঞ্জ-ইউনিয়ন থেকে সমন্বিতভাবে মেধাবী ক্রিকেটারদের তুলে নিয়ে আসবে। যা কোন ব্যক্তি বা সংগঠনের পক্ষে একা কখনই সম্ভব নয়। এ জন্য তৃণমূল থেকে শহর পর্যন্ত একটা ক্রিকেট বান্ধব উন্নয়ন সেতু রচনার প্রয়োজন রয়েছে। যার মাধ্যমে একটা সচ্ছ নিয়ম ও অবকাঠামোর মধ্য দিয়ে জেলার ক্রিকেট একটা শক্ত অবস্থানে উঠে যাবে বলে আমাদের বিশ্বাস। আমরা সেদিকেই হাঁটা শুরু করলাম। এ মহৎ কাজে আমরা সকলের কাছে দোয়া প্রার্থনাসহ সবার সহযোগিতা প্রার্থনা করছি। আজকের এই টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে ইনশা আল্লাহ্ জেলার তৃণমূলের ক্রিকেট উন্নয়নে আধুনিক নব-জাগরণের সৃষ্টি করতে আমরা MCDC পরিবার বদ্ধপরিকর।
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজিভ বলেন, জেলার তৃণমূলের ক্রিকেট উন্নয়নে আধুনিক নব-জাগরণের সৃষ্টি করবে MCDC। এজন্য আমরা প্রতিটা ইউনিয়নে ক্রিকেট বান্ধব কমিটি করে দিয়েছি। যাতে করে জেলা সদরের ১২ ইউনিয়ন ও পৌর কমিটির প্রত্যেক সদস্যদের সঙ্গে নিয়ে আমরা সমন্বিতভাবে গ্রাসরুটের ক্রিকেটকে এগিয়ে নিতে পারি।
গিয়াসনগর ইউনিয়নের ক্রিকেটার ও সংগঠক নোবেল জানান, MCDC পরিবার যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতে আমাদের মতো গ্রামের খেলোয়ারদের জন্য একটা ভালো সুযোগ সৃষ্টি হলো। বছরের প্রায় ৮ মাস আমরা খেলার মধ্যে থাকবো। আজকের এই উদ্বোধনের মাধ্যমে আমাদের তৃণমূলের ক্রিকেটাররা বেশি সুযোগ পাবে। আমরা এগিয়ে যেতে পারবো।

কনকপুর ইউনিয়ন কমিটির সভাপতি হাফেজ আহমদ মাহফুজ বলেন, আমরা একতাবদ্ধ হয়ে হাল ধরেছি শক্ত হাতে, লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থামব না। ভালো কাজে চ্যালেঞ্জ থাকবে, থেমে থাকাটা হলো বোকামি।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল-বুসাইরি পারফিউম এর সত্ত্বাধিকারী আসাদ সামাদ বলেন, এমসিডিসির এ কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই। ক্রিকেট নিয়ে তাদের এই ধারাবাহিক প্রক্রিয়ার সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে নিজেদের গর্বিত মনে করছি। ভবিষ্যতেও আমরা এমসিডিসির এমন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকবো।
‘‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’’ এর উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি (এমসিডিসি)র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজিব ও জসিম আহমদ।
টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের নিবন্ধিত নিউজ পোর্টাল আইনিউজ, সময় টিভি, আজকের পত্রিকা এবং রেডিও পল্লীকণ্ঠ।
মাস ব্যাপি এ খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন উক্ত টুর্নামেন্টের আহ্বায়ক রেজওয়ান মজুমদার রুমান ও সদস্য সচিব শাহ নেওয়াজ বিল্লাহ।

তৃণমূল ক্রিকেট নিয়ে এমসিডিসি‘র ভাবনা, লক্ষ্য ও উদ্দেশ্য
০১. মূলত ১২ ইউনিয়ন ও পৌরদলের সমসন্বয়ে সাজানো হয়েছে আমাদের এই নতুন পরিকল্পনা। যার মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্ণামেন্ট।
০২. যেখানে ১২ ইউনিয়নের প্রতিটা ইউনিয়নে আলাদাভাবে শুরু হবে ইউনিয়ন কাপ টপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে।
০৩. এরপর প্রতি ইউনিয়ন থেকে বাছাই করা ক্রিকেটারদের নিয়ে ১২ ইউনিয়ন এর ১২ বা একাধিক দল ও পৌর এক বা একাধিক দলের সমন্বয়ে জেলা সদরে শুরু হবে ইউনিয়ন কাপ টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্ট এর মূল পর্ব।
০৪. এর মধ্যে পূর্বে অনুষ্ঠিত ১২ ইউনিয়নে সম্পন্ন ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন প্রতিটি দল ও পৌর চ্যাম্পিয়ন দলের সমন্বয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
০৫. এর পরই ইউনিয়ন কাপ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এর ১২ ইউনিয়ন থেকে বাছাইকৃত ক্রিকেটার ও জেলাদল, পৌর দল থেকে বাছাই করা ক্রিকেটারদের সমন্বয়ে শুরু হবে ক্রিকেট বলের টুর্ণামেন্ট।
০৬. এছাড়া পুরো ক্রিকেট সিজনে ১২ ইউনিয়ন হোম এন্ড এওয়ে ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে স্থানীয়ভাবে ক্রিকেট লীগ খেলবে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























