Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৫, ১৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:৫০, ১৪ জানুয়ারি ২০২১

চুনারুঘাটে ৬ কেজি গাঁজাসহ আটক ১

সংগৃহীত

সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. ইমরান মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জানা গেছে,  বুধবার রাত ১১ টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে চুনারুঘাটের কাচুয়া বাজারের "রাজা ভ্যারাইটিজ" দোকানের সামনে  থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছে ৬ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ইমরান চুনারুঘাট থানার  ডুলনা উত্তর পাড়ার মো. মীর হোসেন মিয়ার ছেলে।

এই ঘটনায়  র‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। ইতোমধ্যে আসামিকে থানায় প্রেরণ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়