ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৯, ৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৩৯, ৮ এপ্রিল ২০২১

হবিগঞ্জে তেল পরিশোধনাগারে অগ্নিকাণ্ড

সংগৃহীত

সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে একটি তেল পরিশোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার মিরপুরের বড়গাঁও এলাকায় এই পরিশোধনাগারে আগুন লাগে।

খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। 

এ বিষয়ে শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন ম্যানেজার আজিজুল হক রাজন জানান, শোধনাগারের ভেতরের একটি ডাস্টবিন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাস্টবিনে কিভাবে আগুন লাগলো তা বুঝা যাচ্ছে না।

এ বিষয়ে তেল শোধনাগারের মহাব্যবস্থাপক রওনকুল ইসলাম অপু জানান, হঠাৎ করেই আগুন লাগে। তবে এর সূত্রপাত কোথা থেকে তা জানা যায়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়