ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ০৯:১০, ২ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে করোনা শনাক্তের হার কমে ১১ দশমিক ৯ শতাংশ

মৌলভীবাজারে একদিনে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় শনাক্তের হার ১৭ শতাংশ থেকে কমে এসে দাঁড়ালো ১১ দশমিক ৯ শতাংশে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৯ শতাংশ। এর আগের দিন মৌলভীবাজারে শনাক্তের হার ছিলো ১৭ দশমিক ৮ শতাংশ। 

সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলায় বর্তমানে মোট আক্রান্ত ৭ হাজার ৭৭৭৭ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৩৬ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।

নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৯ জন, জুড়ীর ১ জন, শ্রীমঙ্গলের ২ জন, বড়লেখার ২ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৭৭৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ জন। এদের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ২৫ জন, শ্রীমঙ্গলের ১ জন, কমলগঞ্জের ৬ জন, বড়লেখার ৪ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ১৭০ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

আইনিউজের ভিডিওতে দেখুন মৌলভীবাজারের বিভিন্ন খবর

মৌলভীবাজারে ধরা পড়েছে ভার্চুয়াল জগতের এক সক্রিয় জঙ্গি

বিষধর গোখরা সাপের ১৪টি ছানা লাউয়াছড়ায়

লা লিগায় মৌলভীবাজারের ছেলে জিদান

সদর হাসপাতালে পড়ে আছেন অসহায় বৃদ্ধ, ‘সব দায়িত্ব কি পুলিশের?

দেড় লাখ টাকা চেয়েছিলো, পঞ্চাশ হাজার পাঠিয়েছি। চার দিন পর আজ পেলাম লাশ!

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ