সাজু মারছিয়াং
আপডেট: ১৯:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২১
আশ্রয়ণ প্রকল্প প্রধানমন্ত্রীর ইবাদতের মতো: আহমদ কায়কাউস
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস মৌলভীবাজারের আশ্রয়ণ প্রকল্পে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের নিরাশ্রয় ভূমিহীনদের বিনা পয়সায় জমি ও বাড়ি দেয়ার আশ্রয়ণ প্রকল্পকে ইবাদত মতো নিয়েছেন। দরিদ্র ও ভূমিহীন মানুষদের জমিসহ বাড়ি তৈরী করে দেয়ার এমন কর্মসূচী শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে বিরল ।
তিনি বিভাগীয়, জেলা উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই আশ্রয়ণ প্রকল্পে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমরা সবাই গর্বিত।
ড. আহমদ কায়কাউস আরও বলেন, আমার চাকরি জীবনে অনেক ভালো কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু আশ্রয়ণ প্রকল্পের চেয়ে ভাল কাজ জীবনে আর কখনোও করিনি।
রোবাবর (১৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এসব কথা বলেন।
এসময় সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলার স্থানীয় সরকার বিভাগেরর উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোমানা ইসলাম, সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতালি দত্ত, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. আহমদ কায়কাউস আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ঘুরে ঘুরে দেখেন। এতে তিনি আশ্রয়ণ প্রকল্পের ৫০টি ঘরে বসবাসকারী উপকারভাগীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। জবাবে উপকারভোগীরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদের প্রকল্প এলাকা পরিদর্শনে আসার জন্য ড. আহমদ কায়কাউসকে ধন্যবাদ জানান।
এসময় মুখ্য সচিবের সহধর্মীনি মাফরুহা আহমদ তাঁর সাথে ছিলেন। মুখ্য সচিব আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘরগুলি দেখে এর নির্মাণ কাজের প্রশংসা করেন।
পরে মুখ্য সচিব ও তার স্ত্রী মাফরুহা আহমদ প্রকল্প এলাকায় একটি নিম ও একটি আমলকি গাছের চারা রোপণ করেন।
মুখ্য সচিবের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন উপলক্ষে প্রকল্পের উপকারভোগীদের জীবন মান উন্নয়নে উপজেলা কৃষি, যুব উন্নয়ন, প্রাণী সম্পদ অফিসের যৌথভাবে গৃহিত বেশ কয়েকটি প্রকল্প চালু করা হয়। সচিব এসব প্রকল্প কাজের উদ্বোধন করেন।
আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের জীবন মান উন্নয়নে কৃষি, গবাদী পশু পালন, সেলাই প্রশিক্ষণে এসব প্রকল্প কাজ করবে। এর মাধ্যমে উপকারভোগীরা প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে সহজ শর্তে ঋণ সুবিধা নিয়ে আত্মকর্মসংস্থানে সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা জানান।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























