ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২১

শ্রীমঙ্গলের আবু সিদ্দিক মুছা আর নেই

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি, বিশিষ্ট সমাজবসেবক আবু সিদ্দিক মুছা আর নেই।

তিনি আজ রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলাসহ মৌলভীবাজার জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

আবু সিদ্দিক মুছার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। হঠাৎ করে গত ১৩ সেপ্টেম্বর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাঁর হৃদরোগ, ফুসফুস, কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতা ধরা পড়ে।

আইনিউজের কার্যালয়ে আবু সিদ্দিক মুছা। ছবি: সীমান্ত দাস।

শ্রীমঙ্গলের সাংবাদিক কাওছার ইকবাল আবু সিদ্দিক মুছার পারিবারিক সূত্রের বরাতে জানান, গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তার শারীরিক অবস্থার উন্নতি দেখা গিয়েছিলো। কিন্তু, আজ রোববার হঠাৎ করেই তার অবস্থার অবনতি হয় এবং বিকেল সোয়া ৫টার দিকে তিনি মারা যান।

আবু সিদ্দিক মুছা শ্রীমঙ্গল টি হেভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক। তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের পর্যটন উন্নয়নে দীর্ঘদিন করে কাজ করে আসছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে আইনিউজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে বিশিষ্টজন এবং পর্যটন সংশ্লিষ্টরা গভীর শোক প্রকাশ করেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, আবু সিদ্দিক মুছার নামাজে জানাযা সোমবার (২০ সেপ্টেম্বর) বাদ জোহর শ্রীমঙ্গল থানা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রাখা হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ