ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:২৪, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১১:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি নামছে না

পর্যটন জেলা মৌলভীবাজারে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি নামছে না। এখনও নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ১১ থেকে ২০ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। যেখানে গতকাল জাতীয় পর্যায়ে ছিল ৫.৬২%। 

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া ৯৯ টি নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৪.১%। যা গতকাল রোববার ছিল ১১.৪%। এর আগের দিন শনিবার ছিল ১৮.১%।

তবে নতুন করে কেউ মৃত্যুবরণ করেননি। 

এ পর্যন্ত জেলায় মোট ৮০৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৯৫১ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন।

নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ৫ জন, শ্রীমঙ্গলে ৩ জন, কমলগঞ্জের ৩ জন, বড়লেখার ১ জন, কুলাউড়া ১ জন, রাজনগর ১ জন। এ নিয়ে জেলায় ৮ হাজার ৪৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ জন। তারা সবাই মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী ছিলেন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৯৫১ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

জিমেইলে আসছে ভয়েস ও ভিডিও কল সুবিধা

লাঠিটিলায় সাফারি পার্ক হবেই, কেউ ঠেকাতে পারবে না: পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

মৌলভীবাজারের এক বিশাল হৃদয়ের রাজনীতিবিদ

দেড় বছর পর স্কুল, প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে

'দয়া করে গাড়ি ধীরে চালান, এই জায়গায় আমি আমার মাকে হারিয়েছি’

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ