ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:৫২, ২১ সেপ্টেম্বর ২০২১

শ্রীমঙ্গলে আওয়ামী লীগের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ভানু লাল রায়ের নির্বাচনী কার্যক্রম পরিচালনায় বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভূলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল এবং যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী সঞ্চালনা করেন। 

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ,  মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।

এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মী ছাড়াও উপজেলার ৯ ইউনিয়ন, পৌরসভা ও চা বাগান থেকে প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

এছাড়াও বর্ধিত সভায় কৃষক লীগ ও শ্রমিক লীগ থেকে দুই প্রার্থী প্রতিদ্বন্দিতা করায় দুইজনকে দল থেকে বহিস্কার করা হবে বলে জানান জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ