সাজু মারছিয়াং
আপডেট: ২০:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২১
খাসিপুঞ্জিতে মানবাধিকার বিষয়ক আলোচনা সভা
মৌলভীবাজারের কুলাউড়ার কুকিজুড়ি খাসিপুঞ্জিতে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মানবাধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংস্থা কাপেং ফাউন্ডেশন ও কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়।
মানবাধিকার কর্মী হীরামন তালাংয়ের সঞ্চালনায় এবং কুকিজুড়ি পুঞ্জির মান্রী হেনরী তালাংয়ের সভাপতিত্বে কুলাউড়া উপজেলার সাম্প্রতিক সময়ে খাসি পুঞ্জিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মানবাধিকার পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, খাসি স্টুডেন্ট ইউনিয়নের সিলেট শাখার সভাপতি অ্যালিজাক তাংসং, গারো ছাত্র সংগঠন বাগাছাসের সাংগঠনিক সম্পাদক আরভিল রেমা, কর্মধা ইউপি সদস্য সিলভেষ্টার পাঠাং, আইপিডিএস এর সদস্য জেসলিনা পঃলং বেলকুমা খাসি পুঞ্জির মান্রী কলবেট পতমী প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন খাসি পুঞ্জির মান্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























