নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১০:২০, ২৩ সেপ্টেম্বর ২০২১
বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ পেয়েছে মৌলভীবাজারের ৩ হাজার শিক্ষার্থী, নতুন ব্যাচ শুরু
দক্ষ প্রশিক্ষিত জনশক্তি তৈরি করতে কাজ শুরু করেছে মৌলভীবাজার পৌরসভা। এরই মধ্যে ৯৯টি ব্যাচে ৩ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে সহ-আয়োজক হিসেবে রয়েছে সামাজিক সংগঠন 'উই ফর বাংলাদেশ'।
নতুন শুরু হয়েছে ১০০ থেকে ১০৬ তম ব্যাচের প্রশিক্ষণ। বুধবার (২২ সেপ্টেম্বর) মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জাকারিয়া, পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উই ফর বাংলাদেশের নির্বাহী সদস্য আব্দুস সামাদ রুহিন ও শাহ ফাহিম। এই রিয়েন্টেশন কোর্সে প্রধান আলোচক হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, আইসিটি ক্ষেত্রে অবদান রাখায় একজন উদ্যোগী হিসেবে ঢাকায় পুরস্কৃত করার জন্য মেয়র ফজলুর রহমানের নাম পাঠানো হয়েছে। মেয়রের এই উদ্যোগে হাজারো ছেলেমেয়ে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ পাচ্ছে। তারা এই উদ্যোগের ফলে কর্মসংস্থানের পথ খুঁজে পাবে।
মেয়র মো. ফজলুর রহমান বলেন, একটি দক্ষ ও প্রশিক্ষিত তরুণ জনশক্তি গড়ে তুলতে পৌরসভা এই উদ্যোগ নেয়। এতে সহযোগিতা করছে উই ফর বাংলাদেশ। আগামীর দক্ষ তরুণ সমাজ গড়ে তুলতে পৌরসভা এই উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানান মেয়র।
এদিকে উই ফর বাংলাদেশের নির্বাহী সদস্য শাহ ফাহিম জানান, এখন পর্যন্ত ৯৯ টি ব্যাচে ৩ হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়েছে। এতে কম্পিউটার ব্যাসিক কোর্স, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন ১০০ থেকে ১০৬ পর্যন্ত নতুন ৭ ব্যাচে প্রশিক্ষণ নেবে ২০৪ জন। এর মধ্যে ব্যাসিক কোর্সে ১০৭ জন এবং ডিজিটাল মার্কেটিং কোর্সে ৪৪ জনকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এই কম্পিউটার কোর্সে প্রশিক্ষণ নেওয়ার জন্য শত শত আগ্রহীদের আবেদন আসে। এদের মধ্যে সাক্ষাতকার নিয়ে বাছাইকৃতদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়।
উই ফর বাংলাদেশ-এর নির্বাহী সদস্য আব্দুস সামাদ রুহিন বলেন, এই পৃথিবীতে ডিজিটাল মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স। চলতি ব্যাচে ৪৪ জন ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ নেবে। তারা এই বিষয়টি ভালোভাবে রপ্ত করতে পারলে দারুণভাবে আগামীর বাণিজিক পৃথিবীর জন্য তৈরি হবে। নিজেদের কর্মসংস্থানের জন্য বিকল্প কিছু ভাবতে হবে না।
আইনিউজ/এসডি
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
আইফোন ১৩: নতুন কী কী ফিচার যুক্ত করেছে অ্যাপল?
এক পিশাচের নির্মমতা ও একজন দেবদূতের গল্প
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























