ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২১

অবৈধভাবে উত্তোলিত দেড় লাখ ঘনফুট বালু জব্দ, সরঞ্জাম ধ্বংস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে দেড় লাখ ঘনফুটের বেশি অবৈধ বালু জব্দ করেছে জেলা প্রশাসন। এসময় ৬টি শেলো মেশিনসহ বালু উত্তোলনের যন্ত্রপাতি ও সরঞ্জাম ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ও ভূণবীর ইউনিয়নে অভিযান চালায় মৌলভীবাজার জেলা প্রশাসন।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় সঙ্গীয় ফোর্স হিসেবে জেলা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন কাজে জড়িত কাউকে পাওয়া না যায়নি। তবে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১ লাখ ৬২ হাজার ১৯৮ ঘনফুট বালু, ৬টি শেলো মেশিন ও বালু উত্তোলনের যন্ত্রপাতি-সরঞ্জাম জব্দ করা হয়। পরে যন্ত্রপাতি-সরঞ্জামগুলো ধ্বংস করে দেওয়া হয়। 

জব্দকৃত বালু উন্মুক্তভাবে নিলামের মাধ্যমে বিক্রি করে সে অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়