নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২১
কুলাউড়ায় আদিবাসীদের উপর অত্যাচার: প্রগতিশীল জাতীয় ছাত্র নেতাদের উদ্বেগ
বিভিন্ন পানপুঞ্জি পরিদর্শন করে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনায় নেতৃবৃন্দরা।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ক্ষতিগ্রস্থ গারো ও খাসি জনগোষ্ঠীদের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন দেশের প্রগতিশীল জাতীয় ছাত্রনেতারা। মঙ্গলবার ও বুধবার (২১ ও ২২ সেপ্টেম্বর) তাঁরা কুলাউড়া উপজেলার গারো ও খাসি আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন পানপুঞ্জি পরিদর্শন, পর্যবেক্ষণ করে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করে আলোচনাও করেছেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া থেকে ঢাকায় পৌঁছে ছাত্র নেতারা জানান, কুলাউড়ার বিভিন্ন পানপুঞ্জির খাসি-গারো জনগোষ্ঠীরর লোকজন নানাভাবে কিছু প্রভাবশালী লোকজন দ্বারা অত্যাচারিত হয়েছেন। তাদের মধ্যে এখনও ভয়ভীতি কাজ করছে কিন্তু আমরা দেখে এলাম এ ব্যাপারে রাষ্ট্রের কোন কার্যকরী উদ্যোগ বা ভূমিকা নেই। এতে করে স্থানীয় আদিবাসীদের মধ্যে আতংক বিরাজমান রয়েছে। দ্রুত এর সমাধান দরকার আর এটা রাষ্ট্র বা সরকারকেই করতে হবে। তাদের জন্মগত অধিকারে কোনো ধরণের হস্তক্ষেপ করা হলে এটা সেই এলাকার ভারসাম্য, বৈচিত্র্য নষ্ট করবে বলে তারা দাবী করেন।
আদিবাসী এলাকায় প্রগতিশীল জাতীয় ছাত্র নেতারা।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বুশ নকরেক, বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আন্তনি রেমা, সাংগঠনিক সম্পাদক টনি চিরান, বাংলাদেশ হাজং স্টুডেন্ট কাউন্সিল, ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হরিদাস হাজং, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার তন্ময় মোদক, কাপেং ফাউন্ডেশনের হিরামন তালাং, খাসি স্টুডেন্টস ইউনিয়নের জ্যাক, বিলিভ সুচিয়াং সহ প্রমুখ।

জাতীয় ছাত্রনেতারা আরও বলেন, আদিবাসী এলাকায় সামাজিক বনায়ন করতে হলে সেই এলাকার আদিবাসীদের প্রাপ্যতা বেশী।
তারা বলেন, আকাশমনি গাছ দিয়ে সামাজিক বনায়নের নামে বন ধ্বংস করার প্রচেষ্টা চলছে। যে গাছের ফল হয় না, পাখি বসে না অথচ সেই গাছ দিয়ে কৃত্রিম বন তৈরীর ইচ্ছা প্রকৃতি ধ্বংসের শামিল হবে। আদিবাসীদের স্বাভাবিক হাট-বাজার করতে দিতে হবে তাদের চলাচলে বাধাবিঘ্ন করা হচ্ছে উল্লেখ করে তারা বলেন ভূমিদস্যুতার ফল ভালো হবে না।
এ সময়ে তারা আদিবাসীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, এ ব্যাপারে ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে দেশবাসীকে কুলাউড়ার আদিবাসীদের বর্তমান পরিস্থিতির বিস্তারিত জানানো হবে।
আইনিউজ/এসডি
মৌলভীবাজারে খাসি জনগোষ্ঠীর পানজুম ধ্বংস ও শারীরিক আঘাতের প্রতিবাদ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























