আইনিউজ ডেস্ক
আপডেট: ২১:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০২১
কর্মধায় চেয়ারম্যান আতিকের সমর্থনে বিশাল মতবিনিময় সভা
আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিকের সমর্থনে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ টায় টাট্টিউলি গ্রামে কর্মধা ইউনিয়নবাসীর উদ্যোগে ইয়াং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোর্শেদ আলমের সঞ্চালনায় ও সমাজ সেবক ইউসুফ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রহমান আতিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কর্মধা ইইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিরেন সিনহা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সানু মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলাম সাহেদ, ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাজ্ঞীর আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল কাসেম রুবেল, লোকমান আহমদ, আদিবাসী ফোরামের পরিচালক শ্রী পুরন উরাং অরুন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামিলীগের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।
এম এ রহমান আতিক গত ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে কর্মধা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, কর্মধা ইউনিয়নে যা উন্নয়ন হয়েছে তা আমার কোন অবদান নেই। অবদান রয়েছে শুধুই একজনের যিনি হলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার। আমি আশাবাদী আগামী আসন্ন ইউনিয়ন নির্বাচনে দল থেকে নৌকা প্রতিক উপহার পাবো।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























