ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:২২, ২৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৯:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০২১

রাজনগরে দুই ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ, আহত ৬

দোকানে ভাঙচুর

দোকানে ভাঙচুর

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের দুই ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। 

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মধুর দোকান বাজারে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যবসায়ী দেওয়ান আহমেদ ও ব্যবসায়ী আসুক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেওয়ান আহমেদ ও আসুক মিয়ার অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ৬ জন আহত হয়। 

আহতদের মধ্যে দেওয়ান আহমেদ ও চুনু মিয়াকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের  রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় বাসিন্দা সালমান আহমেদ বলেন, দেওয়ান আহমেদ ও আসুক মিয়ার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে বাজারের লোকজন এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদ উদ্দীন বলেন, এটা তেমন কোনো মারামারি না। তাদের পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ রাজনগর থানায় লিখিত অভিযোগ করেনি। আমাদের তদন্ত প্রক্রিয়াধীন আছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ