ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে আবারও কমেছে করোনা, শনাক্তের হার ২ দশমিক ৬

সারা দেশে করোনাভাইরাসে শনাক্তের হার ধীরে ধীরে কমে আসলেও, সীমান্ত জেলা মৌলভীবাজারে যেন এক্ষেত্রে কোনও মসৃণতা পাওয়া যাচ্ছে না। করোনাভাইরাসে শনাক্তের হার উঠানামা করতেই আছে প্রতিদিন, যেখানে গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) শনাক্তের হার ছিলো সাড়ে ৭ শতাংশ, আজ তা নেমে ২ দশমিক ৬ শতাংশে। এর আগে শনিবার (২৫ সেপ্টেম্বর) এ শনাক্তের হার ছিলো সাড়ে ১১ শতাংশে, এর আগের দিন (২৪ সেপ্টেম্বর) মাত্র ২ দশমিক ৫ শতাংশে।

সোমবার (২৭ সেপ্টেম্বর)  সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৭৮ টি নমুনা পরীক্ষায় আরও ২ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ২ জন শ্রীমঙ্গল উপজেলার। ফলে করোনা শনাক্তের হার দাঁড়ালো ২ দশমিক ৬ শতাংশে।

এ পর্যন্ত জেলায় মোট ৮০৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৭ জন। এর মধ্যে ১৫ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী ছিলেন, ২ জন শ্রীমঙ্গলের। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭১০৮ জন।

তবে মৌলভীবাজারে নতুন করে কেউ করোনা শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেননি। মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে ১০০০ নিরাপদ শিশুর জন্ম

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

এক পিশাচের নির্মমতা ও একজন দেবদূতের গল্প

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ