ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২১

কাঠ পাচারে যুবলীগ নেতা হাতেনাতে ধরা খেলেও নাম নেই মামলায়

মৌলভীবাজারের কুলাউড়ায় বনবিট থেকে অবৈধভাবে পিকআপভ্যান বোঝাই কাঠ পাচারকালে হাতেনাতে ধরা খেলেন পৌর যুবলীগ নেতা। কাঠ জব্দের পর থেকে ওই যুবলীগ নেতা পিকআপ ভ্যানগাড়িটি ছাড়িয়ে নেওয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের নাম ভাঙিয়ে বিটকর্মকর্তাদের কাছে ছলছাতুরীর আশ্রয় নেন। ওই নেতা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুফিয়ান আহমদ।

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর বন আইনে মামলা নং ৬ কুলা (২১/২২) দায়ের করা হয়েছে। কিন্তু কাঠ পাচারের ঘটনায় মামলা হলেও এর সাথে জড়িত যুবলীগ নেতা সুফিয়ান আহমদকে মামলার অভিযুক্ত করেনি বন বিভাগ।

গাজীপুর বনবিট কর্মকর্তা বজলুর রহমান ও রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টারদিকে উপজেলার গাজীপুর বনবিট ও রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সম্মুখ সড়কে কাঠ বোঝাই পিকআপভ্যান গাড়িজব্দ করা হয়। এ সময় গাড়িতে অবস্থান করছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুফিয়ান আহমদ ও চালকচিনু মিয়া। গাড়িতে রাখা সেগুন কাঠ, গর্জন কাঠ ও রঙ্গি প্রজাতির ২৩.৫৩ ঘনফুট এবং ৬৪.৪ দৈর্ঘ্য ফুট বল্লি(বনজ) কাঠ জব্দ করেন বিট কর্মকর্তা বজলুর রহমান। কাঠসহ গাড়ি জব্দের তিনদিন পেরিয়ে গেলেও এ ঘটনায়বন বিভাগগের মামলায় ওই নেতার নাম বাদ দিয়ে অজ্ঞাত মামলা করা হয়েছে।

বনবিটের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কাঠসহ গাড়ি আটকের পর থেকে সুফিয়ান নিজেকেযুবলীগ নেতার পরিচয় দিয়ে বিভিন্ন আওয়ামীলীগ নেতার নাম ভাঙিয়ে গাড়ি নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আমরাঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ও বন আইন অমান্য করে গাড়ি ছাড়তে পারিনা। কাঠ পাচারের মামলায় অভিযুক্ত নাকরার জন্য সুফিয়ান বিভিন্ন নেতা ও জনপ্রতিনিধি দিয়ে তদবির করাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সুফিয়ান স্থানীয় লস্করপুর বাজারে ফার্ণিচার ব্যবসার করে আসছেন। পৌর যুবলীগের পদপাওয়ার পর থেকে প্রভাব খাটিয়ে ফার্ণিচার ব্যবসার জন্য স্থানীয় বনবিট থেকে বিভিন্ন সময় কাঠ পাচারে জড়িত।

এ বিষয়ে যুবলীগ নেতা সুফিয়ান আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদ না করা কথা বলেজানান, ‘আমি এখন সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে গাড়ি ছাড়িয়ে নেওয়ার অনুমতি পেয়েছি। কাঠআমি ব্যাক্তিগত কাজের জন্য নিচ্ছিলাম স্থানীয় মোকাম এলাকা থেকে।’

কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন মুঠোফোনে বলেন, গাড়ির মালিক অপরাধ স্বীকার করে  মামলাটি নিষ্পত্তির জন্য সিলেট বিভাগীয় বন কর্মকর্তার বরাবরে একটি আবেদন করেছেন। এখন বিভাগীয় বন কর্মকর্তারসিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কাঠ পাচারে হাতেনাতে ধরেও মামলায় সুফিয়ানকে কেন অভিযুক্ত করা হয়নি বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আজ সোমবার আমি এখানে যোগদান করেছি। বিষয়টি বিট কর্মকর্তার সাথে আলাপ করে জেনে প্রয়োজনীয়ব্যবস্থা নিবো। আইনের ঊর্ধে কেউ নন।

এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক মো. আবু বকর সিদ্দিক মুঠোফোনে বলেন, জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থানেয়া হবে।

এ বিষয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসাইন বলেন, বিধি অনুযায়ী কাঠ পাচারের সাথেজড়িত থাকার অপরাধে জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/এস আলম সুমন/এসডি

বারবার ট্রাফিক পুলিশের মামলা, মনের কষ্টে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন যুবক || Viral Video

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ