ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২১

কুলাউড়ায় জাতীয় শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্প একাডেমীর আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।  

উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল হোসেন। নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো.আমির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সার্বিক তত্বাবধান ও সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাশার।

আইনিউজ/ এস আলম সুমন /এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ