ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৫:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগের উদ্বোধন

মৌলভীবাজারে প্রথমবারের মতো শুরু হলো ‘মুজিব শতবর্ষ মৌলভীবাজার জেলা দাবা লীগ’। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে দাবা লীগের উদ্বোধন করা হয়। এদিন বিকেলে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। 

জেলা দাবা লীগে ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- ডায়মন্ড ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, ইলেভেন স্টার ক্লাব, কনফিডেন্স ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ক্লাব সানফ্লাওয়ার, মাহদিস ইলেভেন, আনবিটেন ইলেভেন ক্রিকেট ক্লাব। 

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে এই দাবা লীগ অনুষ্ঠিত হচ্ছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান। 

উল্লেখ্য, এবারই প্রথম বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতায় সারাদেশে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে মুজিব শতবর্ষ জেলা দাবা লিগের খেলা শুরু করা হয়েছে। 

আইনিউজ/এসডিপি  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়