ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৫:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২১

তথ্য অধিকার দিবসের গোলটেবিল বৈঠক

মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

'তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার, তথ্যই শক্তি, তথ্যই মুক্তি' এই স্লোগানের মধ্য দিয়ে সুজনের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সুজন-সুশাসনের জন্য নাগরিক, মৌলভীবাজার জেলা কমিটির আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব কনফারেন্স হলে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। 

জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্তের সঞ্চালনায় ও সভাপতি ডা. সাদিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সুজন সহ-সভাপতি অধ্যক্ষ ইকবাল আহমদ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিক,সংস্কৃতিকর্মী ও ছাত্র প্রতিনিধিরা। 

বক্তারা বলেন, সুশাসনের অন্যতম প্রথম শর্ত হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। তথ্য চাওয়া-পাওয়ার ও প্রকাশের বিষয়টি প্রত্যেক নাগরিকের অধিকার। জানার অধিকারই হচ্ছে মানবাধিকার। তথ্য না জানানো হলে তা হবে মানবাধিকার লঙ্ঘন। তথ্য গোপন করে রাখা সামাজিক অপরাধ। জনগণের ক্ষমতায়নের জন্যই তো আইনটি তৈরি করা হয়েছে। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ