ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১২:১৫, ১ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ৮১০০ জন

সারা দেশে করোনাভাইরাসে শনাক্তের হার ধীরে ধীরে কমে আসলেও, সীমান্ত জেলা মৌলভীবাজারে যেন এক্ষেত্রে কোনও মসৃণতা পাওয়া যাচ্ছে না। করোনাভাইরাসে শনাক্তের হার উঠানামা করতেই আছে প্রতিদিন, আজ মৌলভীবাজারে করোনা শনাক্তের হার ৪ দশমিক ৭ শতাংশে। করোনায় আক্রান্ত ৮ হাজার ১০০ জন।

এর আগে গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) ছিলো ৩ দশমিক ৪ শতাংশ, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ৭ দশমিক ৮, সোমবার (২৭ সেপ্টেম্বর) ২ দশমিক ৬, রোববার (২৬ সেপ্টেম্বর) ছিলো সাড়ে ৭ শতাংশ, শনিবার (২৫ সেপ্টেম্বর) এ শনাক্তের হার ছিলো সাড়ে ১১ শতাংশে, এর আগের দিন (২৪ সেপ্টেম্বর) মাত্র ২ দশমিক ৫ শতাংশে।

বৃহস্পটিবার (২৯ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১০৭ টি নমুনা পরীক্ষায় আরও ৫ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। ফলে করোনা শনাক্তের হার দাঁড়ালো ৪ দশমিক ৭ শতাংশে।

নতুন শনাক্ত ৫ জনের মধ্যে ৩ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের, ১ জন কমলগঞ্জের, ১ জন রাজনগরের। এ পর্যন্ত জেলায় মোট ৮১০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ জন। তারা সবাই মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী ছিলেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ১৫৬ জন।

তবে মৌলভীবাজারে নতুন করে কেউ করোনা শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেননি। মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

সেন্ট্রাল রোডে জনদুর্ভোগ | শুরু হয়েছে কোটি টাকার কাজ

মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে ১০০০ নিরাপদ শিশুর জন্ম

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

শেখ হাসিনাকে হত্যার জন্য কতবার সশস্ত্র হামলা করা হয়?

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ