মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:০৯, ১ অক্টোবর ২০২১
নতুন শ্রেণীকক্ষ পাচ্ছে মৌলভীবাজার ফ্লাওয়ার্স কেজি হাইস্কুল (ভিডিও)
নতুন নতুন শ্রেণীকক্ষ পাচ্ছে মৌলভীবাজার শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এরই মধ্যে একতলা ভবনের কাজ সম্পন্ন হয়েছে, নতুন করে শুরু হয়েছে আরও দুইতলা ভবনের নির্মাণ কাজ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহেদি হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, অভিভাবক প্রতিনিধি সৈয়দ বদরুল হক টিটু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম। বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি ফাহমিদা চৌধুরী রোজিসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করে বিদ্যালয়ের শিক্ষার্থী তাওফিকা মুজাহিদ ও নুসরাত খানম নওশীন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী প্রদীপ কুমার সরকার আইনিউজকে জানান- বিদ্যালয়টির চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার উর্ধমুখী সম্প্রসারণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এতে ব্যয় হবে ৮৫ লাখ টাকা। এছাড়া বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে ৭০ লাখ টাকা। আজ একই অনুষ্ঠানে একতলা এই একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।
এদিকে নতুন একাডেমিক ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের স্থান সংকুলান সমস্যা কিছুটা হলেও কাটবে বলে জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।
বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সমস্যা সমাধান করতে ডিও লেটার দিয়েছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। সংসদ সদস্য নেছার আহমদের ব্যক্তিগত সহকারী ইমরান শাওন জানান, মৌলভীবাজার ও রাজনগরে শ্রেণিকক্ষ সমস্যা সমাধানে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সম্প্রসারণের জন্য অনেকগুলো ডিও লেটার দিয়েছেন নেছার আহমদ এমপি। পাশাপাশি শিক্ষা অধিদপ্তর, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে কথাও বলেছেন, সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন সম্পন্ন হচ্ছে।
ভিডিও
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























