ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

আবুল হায়দার তরিক ও কামরুল হাসান শাওন

প্রকাশিত: ২৩:১০, ৩০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:৫৪, ১ অক্টোবর ২০২১

মৌলভীবাজার সদর হাসপাতালে অক্সিজেন সংকটে রোগীর মৃত্যুর অভিযোগ

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে সুফিয়ান মিয়া (২২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, হাসপাতালে আইসিইউ সেবা না পেয়ে অক্সিজেন সংকটে রোগীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ভিন্ন কথা।

সুফিয়ান মিয়া মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের শরখরনগর গ্রামের আব্বাস আলীর ছেলে।

স্বজনদের যে  বক্তব্য

সুফিয়ান মিয়ার ছোট ভাই ইমরান আহমেদ বলেন, ‘আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে একবার আমার ভাইয়ে বুকে ব্যথা শুরু হয়। পরে বাড়িতেই ব্যথা কমে যায়। পরে বিকাল তিনটার দিকে আবার ব্যথা শুরু হয়। তখন আমরা মৌলভীবাজার-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তাকে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক ১০ লিটার অক্সিজেন দেন। তবুও অক্সিজেন সেচুরেশন ৩৫ থেকে ৪০-এর মধ্যে নেমে যায়। রোগীর অবস্থার অবনতি হওয়ায় আরো অক্সিজেন প্রয়োজন হয়। এসময় তাকে আরো অক্সিজেন দেয়ার অনুরোধ করি।’

ইমরান আহমদ বলেন- ‘দায়িত্বরত ডাক্তার আর স্পিডি অক্সিজেন দিতে পারবেন না বলে জানান। কিন্তু তখন আমার ভাইয়ের হাই স্পিডের অক্সিজের প্রয়োজন ছিল। তিনি বলেন- আমরা জানি হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন করা হয়েছে। আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। কিন্তু সেই সেবা আমরা পাইনি। তাকে আইসিইউ সেবা দেওয়ার প্রয়োজন ছিল। হাসপাতাল থেকে জানানো হয় হাসপাতালে আইসিইউ-এর কাজ চলছে। আমাদের সিলেট যাওয়ার জন্য সব কাগজ দিয়ে দিলেন। একঘন্টা পর আমার ভাই ওয়ার্ডেই মারা যান।’

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার বিনেন্দু ভৌমিক বলেন, সুফিয়ান মিয়ার মৃত্যু অক্সিজেন সংকটের কারণে হয়নি। তাকে ১৫ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার মজুদ রয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুমায়ুন কবির বলেন, সুফিয়ান মিয়া ব্লাড ক্যান্সারের রোগী। পূর্বে করোনা আক্রান্ত হয়েছেন। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং প্রচুর রক্তবমি করছিলেন। মূলত রক্তশূন্যতার কারণে তার মৃত্যু হয়েছে। রক্ত শূন্যতার কারণে অক্সিজেন দিয়ে লাভ হয়নি।

পরিবারে স্বচ্ছলতা ফেরাতে বিদেশ গিয়েছিলেন সুফিয়ান

পারিবারিক সূত্রে জানা গেছে- মা-বাবার ৬ সন্তানের মধ্যে সবার বড় সুফিয়ান মিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মধ্যপ্রাচ্যের দেশে সৌদি আরব থেকে সম্প্রতি দেশে এসেছেন। পরিবারকে স্বচ্ছল করতে তিনবছর আগে বিদেশ গিয়েছিলেন। গত কিছুদিন আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছেন। আবার বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। 

আইনিউজ/এসডি

সেন্ট্রাল রোডে জনদুর্ভোগ | শুরু হয়েছে কোটি টাকার কাজ

মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে ১০০০ নিরাপদ শিশুর জন্ম

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

শেখ হাসিনাকে হত্যার জন্য কতবার সশস্ত্র হামলা করা হয়?

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ