পুলক পুরকায়স্থ
আসছে শারদ উৎসব, ব্যস্ত ঢাকিশিল্পীরা
আর মাত্র কয়টা দিন পর সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে শিল্পীর তুলির ছোঁয়ায় পূর্ণরূপ পাচ্ছেন দৃষ্টিনন্দন সব প্রতিমা। উৎসব পূর্ণতা পায় যাদের হাতের পরশে সেই প্রতিমা শিল্পীদের পাশাপাশি ব্যস্ত হয়ে উঠছেন ঢাকি শিল্পীরাও।
শারদীয়া পুজোর প্রাক্কালে ঢাকিশিল্পীরাও তাদের ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো সংস্কারের হাত দিয়েছেন। তাদের উদ্দেশ্য থাকে এই একটি বৎসর ঢাক বাজিয়ে বাড়তি অর্থ উপার্জন করা।
জানা যায়, ঢাকিশিল্পীরাদের মূল ব্যস্ততা শুরু হয় আশ্বিন মাসের প্রথমদিকে। এসময় বিভিন্ন মন্দির ও মন্ডপ থেকে ডাক আসে। ডাক পেয়ে তারা ছুটে যান জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্তে। বছরের এই একটা সময়ে অপেক্ষায় থাকেন তারা।
দুর্গাপূজা সামনে রেখে বসে নেই মৌলভীবাজার শহরের ঢাকিশিল্পীরা। পুরোনো ঢাক, কাটিঢোলসহ বাদ্যযন্ত্রের মেরামত চলছে পুরোদমে। সঙ্গে নতুন খোল, ঢাকঢোল তৈরিতেও ব্যস্ত তারা। বছরের এই একটা সময় তাদের বাদ্যবাজিয়ে মূলতঃ সারা বছরের সঞ্চয় রাখতে হয়।
জেলা শহরের পুরাতন থানা এলাকায় ঋষিদের দোকানে ঢুকতেই শোনা যায় ঢাক-ডুমা-ঢুম শব্দ। কেউ পুরোনো ঢাকঢোল মেরামত করছেন। আবার কেউ নতুন ঢাকঢোল তৈরিতে ব্যস্ত।

কথা হয় মন্টু দাশের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের এ ব্যবসা পৈতৃক। তবে বিভিন্ন পরিস্থিতির কারণে ঢাক, ঢোলবাদকের সংখ্যা কমে যাচ্ছে। জেলার পূজামণ্ডপ ছাড়াও বিভিন্ন বাসাবাড়িতে দুর্গাপূজায় বাদকদের ডাক পড়ে। তাই পুরোনো সব ঢাকঢোল মেরামত করছি।'
জেলা শহর প্রায় ২৫ বছর ধরে ঢাক বাজান ঢাকিশিল্পী স্বপন ঋষি। তিনি জানান, তার ৫ সেট বাদ্যযন্ত্র আছে। দুবছর আগে ৭০ থেকে ৮০ হাজার টাকার চুক্তিতে বিভিন্ন এলাকায় কাজের ডাক আসতো। গতবার পুজোয় ৬০ হাজার টাকায় ৩টি মন্ডপ ও এবার ৪০ হাজার টাকায় ২টি মন্ডপের বুকিং পেয়েছেন।
আরেক ঢাকিশিল্পী তপন ঋষি বলেন, 'করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে বসে আছি। তবে দুর্গাপূজার সময় ব্যস্ততা বেড়ে যায়। এসময় ৫ থেকে ১০ হাজার টাকা চুক্তিতে বিভিন্ন এলাকায় কাজের ডাক আসে।’
সনাতনী পঞ্জিকা অনুযায়ী, এবার মহালয়া হবে ৬ অক্টোবর। ১১ অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আচার অনুষ্ঠান। ১৫ অক্টোবর হবে বিজয়া দশমী। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
আইনিউজ/পুলক পুরকায়স্থ/এসডি
সেন্ট্রাল রোডে জনদুর্ভোগ | শুরু হয়েছে কোটি টাকার কাজ
মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে ১০০০ নিরাপদ শিশুর জন্ম
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























