নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:২৬, ১ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে নিউজবাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
দিনটি উপলক্ষে শুক্রবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় শহরের শাহ মোস্তফা গার্ডেন সিটির ৩য় তলায় আইনিউজের কনফারেন্স হলে আলোচনা সভা, কেক কাটার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া, বিশেষ অতিথি কথাসাহিত্যিক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, বিশেষ অতিথি মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ অন্যান্যরা।
এর আগে নিউজ বাংলার মৌলভীবাজার প্রতিনিধি রিপন দে’র সভাপতিত্বে এবং যমুনা টিভি ও বণিক বার্তার মৌলভীবাজার প্রতিনিধি আহমদ আফরোজের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বস্তুনিষ্ঠ এবং গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে নিউজ বাংলার প্রশংসা করে বলেন, বর্তমানে প্রচুর সংবাদ মাধ্যম আছে এবং নতুন নতুন আসছে। তবে বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম খুব কম। আমাদের প্রত্যাশা নিউজ বাংলা প্রথম বছরের মত তার সংবাদের যে গভীরতা ও বিশ্বাস যোগ্যতা তা ধরে রাখবে।
কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু বলেন, আমরা অনেক নিউজ দেখি যে একই নিউজ একটি বানানকে ৪৫ জায়গায় ৪/৫ ভাবে লেখা হয়। এটার কারণ সংবাদ প্রেরণে তাড়াহুড়ো এবং এলেক্সার র্যাংকিং-এর পেছনে ছোটা। এসবকে যারা পেছনে ফেলে সঠিক সংবাদ এবং সঠিক তথ্যের উপর গুরুত্ব দেবে তারা আগামী দিনে টিকে থাকবে।
মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত বলেন, বর্তমানে ভাইরাল নিউজের একটা প্রবণতা আছে। তবে এসব করতে গিয়ে অনেক জনপ্রিয় নিউজ সাইট হারিয়ে গেছে। কিন্তু বিশ্বাসযোগ্য সাইট হতে পারলে হারানোর ভয় নেই। নিউজ বাংলা বিশ্বাস যোগ্যতা অর্জন করে দীর্ঘদিন পাঠকের জন্য ভাল নিউজ দিয়ে যাবে সেই প্রত্যাশা করছি।
এই সময় আরও বক্তব্য রাখেন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহ অলিদুর রহমান, আজকের পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি আব্দুর রব, যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হুসাইন আহমদ, ঢাকা পোস্টের মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈম, আইনিউজের নিজস্ব প্রতিবেদক সীমান্ত দাস, সুরের ভেলার সভাপতি রনজিৎ দত্ত জনি, ছাত্রনেতা বিষ্ণু দেব প্রমুখ।
আলোচনা সভা ও কেক কাটা শেষে একটি র্যালি শহরের চৌমোহনা এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়ন করানো হয়।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























