ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ১ অক্টোবর ২০২১
আপডেট: ২০:০৩, ১ অক্টোবর ২০২১

কুলাউড়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও সুরক্ষা সামগ্রী বিতরণ

কুলাউড়া পৌর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও করোনা পরিস্হিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীকে সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় স্কুল, কলেজ, মাদ্রাসা, কেজি স্কুল সমুহের ৩০ জন প্রতিনিধি অংশ নেন। মতবিনিময় সভায় অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষাক্ষেত্রে বিরাজমান কিছু প্রতিবদ্ধকতার উল্লেখ করেন এবং পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা এরকম একটি  উদ্যোগ  গ্রহণ করায় পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদকে ধন্যবাদ জানান।

মেয়র সিপার উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন একটি পরিপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে পৌরসভার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। ছাত্র-ছাত্রী অভিভাবকরা যাতে নির্বিঘ্নে নিরাপদে প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে সেই ব্যবস্হা গ্রহণ করা হবে। তিনি বলেন ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে মেধা বৃক্তি চালু করা হবে। শারিরিক ও মানসিক বিকাশ লাভের জন্য খেলাধুলাসহ এক্সট্রা কারিকুলামের ব্যবস্হা গ্রহণ করা হবে।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলী জাগ্রত করতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াকুব-তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ এমদাদুল ইসলাম, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমীর হোসেন, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত, আনন্দ বিদ্যাপীঠের অধ্যক্ষ সুজিত দে, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুন্নাহার বেগম, আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মো. শফিকুর রহমান সিদ্দিকী প্রমুখ।

সভায় পৌর এলাকায় অবস্থিত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ