নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৫৭, ২ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মতবিনিময়
মৌলভীবাজারে জেলা বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিযোগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
শনিবার (১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজারে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এই মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে এতে পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসহ সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিডা সিলেট-এর পরিচালক (উপ-সচিব) জুলিয়া জেসমিন মিলি, বিডা সিলেট-এর উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমীর বিশ্বাস ও মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ব্যবসায় বাণিজ্য শাখা) রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সংগঠন- নাসিবের সভাপতি বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসিন পারভেজ, বিটিভির জেলা প্রতিনিধি ও আইনিউজের সম্পাদক হাসানাত কামাল, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ্দিন, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, ইএসডিপি কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, প্রান্তিক উদ্যোক্তা ফয়েজ আহমদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও উন্নয়ন গবেষক জসীম উদ্দীন মাসুদ।
সভায় মৌলভীবাজারের সম্ভাব্য বিনিয়োগ খাত আগর-আতর, আনারস, লেবু, কাঁঠাল, মাছ ও বাঁশ-বেতশিল্প নিয়ে আলোচনা করেন বক্তারা। স্থানীয় কাঁচামালকে কাজে লাগাতে বিনিয়োগকারীদের আকৃষ্ট, পরিবেশ সৃষ্টি, প্রশিক্ষণ, ব্যাংক লোনে সহযোগিতা চান ব্যবসায়ীরা।
এসময় জেলার সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান।
প্রধান অতিথির বক্তৃতায় নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দেশে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগের বিকাশে কাজ করে যাচ্ছে। বিনিয়োগকারী যত বৃদ্ধি পাবে দেশে অর্থনীতির চাকা তত বেগবান হবে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছে।
তিনি আরও বলেন, চা, আগর, আনারস, রাবার, লেবু এখানকার ঐতিহ্যবাহী শিল্প। এ অঞ্চলে নতুন নতুন শিল্পকারখানার সৃষ্টি হবে এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
ইএসডিপি কর্মকর্তা নিয়াজ মোর্শেদ বলেন, মৌলভীবাজারে মোট ৩৮৯ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এরমধ্যে পুরুষ ২৬৬ জন এবং নারী ১২৩ জন। এদের মধ্যে উদ্যোগ গ্রহণ করছে ১১৫ জন নারী-পুরুষ। এই উদ্যোক্তাদের মোট বিনিয়োগের পরিমাণ ১৭ কোটি ৯০ লাখ টাকা। মোট কর্মসংস্থান হয়েছে ৭৬৯ জনের।
আইনিউজ/এসডি
সেন্ট্রাল রোডে জনদুর্ভোগ | শুরু হয়েছে কোটি টাকার কাজ
মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে ১০০০ নিরাপদ শিশুর জন্ম
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























