ঢাকা, রোববার   ০৩ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৫২, ৩ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:১৬, ৩ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে করোনা শনাক্তের হার কমে ১ দশমিক ৭ শতাংশ

সীমান্ত জেলা মৌলভীবাজার দেখেছে করোনাভাইরাসের ভয়ঙ্কর রূপ, শনাক্তের হার ৪০ শতাংশের বেশি ছিলো একটা সময়। তবে জেলায় দফায় দফায় কঠোরভাবে লকডাউন পালনের পর থেকেই কমে আসছে করোনা শনাক্তের হার। এবার এই শনাক্তের হার কমে দাঁড়ালো মাত্র ১ দশমিক ৭ শতাংশে।

রোববার (৩ অক্টোবর) মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এমন তথ্য। গত ২৪ ঘণ্টায় ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, করোনা শনাক্ত হয়েছেন ১ জন। করোনা শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭ শতাংশে।

এর আগে গতকাল শনিবার (২ অক্টোবর) জেলায় করোনা শনাক্তের হার ছিলো ৬ দশমিক ৩, শুক্রবার (১ অক্টোবর) ২ দশমিক ৭ শতাংশে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ছিলো ৪ দশমিক ৭ শতাংশ, বুধবার (২৯ সেপ্টেম্বর) ছিলো ৩ দশমিক ৪ শতাংশ, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ৭ দশমিক ৮, সোমবার (২৭ সেপ্টেম্বর) ২ দশমিক ৬, রোববার (২৬ সেপ্টেম্বর) ছিলো সাড়ে ৭ শতাংশ, শনিবার (২৫ সেপ্টেম্বর) এ শনাক্তের হার ছিলো সাড়ে ১১ শতাংশে, এর আগের দিন (২৪ সেপ্টেম্বর) ২ দশমিক ৫ শতাংশে।

নতুন শনাক্ত ১ জন শ্রীমঙ্গলের। এ পর্যন্ত জেলায় মোট ৮১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। তাদের ১০ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী ছিলেন, ৪ জন শ্রীমঙ্গলের, ৪ জন রাজনগরের। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ২০৪ জন।

তবে মৌলভীবাজারে নতুন করে কেউ করোনা শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেননি। মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

নতুন নতুন শ্রেণীকক্ষ পাচ্ছে মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল

সেন্ট্রাল রোডে জনদুর্ভোগ | শুরু হয়েছে কোটি টাকার কাজ

মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে ১০০০ নিরাপদ শিশুর জন্ম

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ