মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৪৭, ৩ অক্টোবর ২০২১
যুবলীগ নেতাকর্মীদের ফেসবুকে সক্রিয় হতে কেন্দ্রের নির্দেশনা (ভিডিও)
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা। ছবি : আইনিউজ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের ফেসবুকসহ সোশ্যালয় মিডিয়ায় সক্রিয় হতে নির্দেশনা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা সোমবার (৩ অক্টোবর) শহরের পৌর জনমিলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. রেজাউল কবির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সক্রিয় হতে হবে। কারণ বিএনপি-জামাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন খুবই সক্রিয়। তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। একদিন এই বিভ্রান্তিকর তথ্যগুলোই মানুষ সত্য হিসেবে গ্রহণ করে নেবে। তাই আপনারা আরও সক্রিয় হয়ে এদের প্রতিরোধ করতে হবে।
জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত।
যুবলীগ নেতাকর্মীদের ফেসবুকে সক্রিয় হতে কেন্দ্রের নির্দেশনা (ভিডিও)
প্রধান বক্তা ছিলেন- সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. রেজাউল কবির। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা বলেন- ঘরে বসে নয়, যুবলীগ নেতাকর্মীদের মাঠে-ময়দানে সাধারণ মা্নুষের কাছে যেয়ে কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় জামাত-বিএনপির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

প্রধান অতিথি রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সারাদেশে যুবলীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় দেশের ৯টি জোনে ভাগ করে বর্ধিত সভাসহ সাংগঠনিক কাজ চলছে।
বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে যুবলীগকে তৎপর থাকার আহবান জানান তিনি।
মৌলভীবাজার যুবলীগের কার্যক্রমে তিনি অসন্তোষ প্রকাশ করেন। জেলা কমিটির দফতর সম্পাদক না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- ‘সংগঠনের কার্যক্রম ও সভা আপনারা ঠিকমতো পরিচালনা করতে পারছেন না। কার্যক্রম চালাতে না পারলে কেন্দ্রীয় নেতৃত্বের সহায়তা নেওয়ার প্রয়োজন হলে নেওয়া উচিত। সংগঠনের কার্যক্রম এভাবে চলতে পারে না, আপনাদের আরও তৎপর হতে হবে।’
তিনি বলেন- ‘আমরা এখানে এসেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হয়ে। এজেলায় যতো নিবেদিতপ্রাণ কর্মী আছে তাদেরকে সংগঠনে নিয়ে আসতে হবে।’
বর্ধিত সভায় জেলার পূর্ণাঙ্গ কমিটিসহ সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভার যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























