বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৮:২৭, ৩ অক্টোবর ২০২১
মাটি কেটে সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করায় ৫০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় জমি থেকে মাটি কেটে সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে আব্দুল মুকিদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ অক্টোবর) সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, সরকারি রাস্তার পাশেই আব্দুল মুকিদের একটি জমি আছে। সেই জমি থেকে তিনি মাটি কেটে অন্যত্র নিচ্ছিলেন। এতে সরকারি রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। খবর পেয়ে রোববার (৩ অক্টোবর) সকালে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এ সময় মাটি কাটার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুল মুকিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা পাহাড়-টিলা বা সরকারি জায়গা থেকে মাটি কেটে পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/এজে লাভলু/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























