মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:৩৩, ৪ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে এলো আরও ৮০ হাজার টিকা
করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোফার্মের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের আরও ৮০ হাজার ডোজ টিকা মৌলভীবাজারে পৌঁছেছে। এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জনের কার্যালয়।
সোমবার (৪ অক্টোবর) সকাল ৯ টায় সিভিল সার্জন কার্যালয়ে টিকা বহনকারী ফ্রিজার ভ্যানটি পৌঁছায়। পরে টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়।
এই ধাপে আসা টিকাগুলো গ্রহণ করেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদের পক্ষে মেডিকেল অফিসার ডা. মো. রবিউস সানি।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপার শাহ আলম এবং সহকারি স্টোর কিপার (ইপিআই) প্রশান্ত কর্মকার, ই পি আই টেকনিশিয়ান(রাজনগর) প্রবাল দাস।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাপ্ত টিকাগুলো মৌলভীবাজারের ৭টি নির্ধারিত টিকাকেন্দ্রে ১ম ও ২য় ডোজ হিসেবে প্রদান করা হবে।
সবাইকে নিবন্ধন অনুসারে এসএমএস প্রাপ্তি নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























