ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৮, ৪ অক্টোবর ২০২১

কমলগঞ্জে ১৪৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা

দুর্গাপূজা

দুর্গাপূজা

আর কিছুদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এবার মৌলভীবাজারের কমলগঞ্জে ১৪৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

দুর্গোৎসবকে ঘিরে মন্ডপগুলোতে প্রতিমা তৈরির শেষ মুহুর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। কোথাও কোথাও প্যান্ডেল তৈরি আর সাজ-সজ্জার কাজ চলছে।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে পূজামন্ডপের সংখ্যা ১৪৩টি। এছাড়া আরো ১০টি মন্ডপে ব্যক্তিগত পূজা অনুষ্ঠিত হবে। 

আগামী ১১ অক্টোবর (সোমবার) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ১৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।

উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি মন্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহুর্তের কাজ। খড় ও মাটি ব্যবহার করে প্রতিমার রূপ ফুটিয়ে তুলেছেন মৃৎ শিল্পীরা। কোথাও কোথাও প্রতিমায় রঙের কাজ চলছে।

 মৃৎ শিল্পীরা জানান, গত এক মাস ধরে বিভিন্ন ডিজাইনের প্রতিমা তৈরির কাজ চলছে। কোন মন্ডপে খড় দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে, আবার কোনটিতে মাটি লাগানোর কাজ শেষ হয়েছে। তবে বিভিন্নমন্ডপে পূজার আগের রাত পর্যন্ত চলবে রঙের কাজ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলার শাখার সভাপতি মংকর লাল সাহা ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস বলেন, প্রতি বছরই আমরা দুর্গোৎসব পালন করি। আমরা উৎসবমুখর পরিবেশেই ধর্মীয় উৎসব পালন করি। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ, স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের লক্ষ্যে আমরা সর্বপ্রকার সতর্কতা অবলম্বন করছি। সার্বিকভাবে পূজা করার জন্য মন্ডপ কমিটিগুলোকে অভিহিত করেছি। আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি অধিকতর নিরাপত্তা জোরদারের জন্য প্রত্যেক মন্ডপে কমিটির নিজ উদ্যোগে অধিকসংখ্যক স্বেচ্ছাসেবক রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, সার্বজনীন পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর ও শান্তিপ‚র্ণভাবে পুজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ